ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হারলেও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দারুণ মন্তব্য করেছেন রস অ্যাডায়ার
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আজকের সংবাদ সম্মেলনে আইরিশ ক্রিকেটার রস অ্যাডায়ার বলেন, “নিশ্চিতভাবেই সবাই হতাশ। তবে এখানে নতুন করে শুরু করার চেষ্টায় আছে সবাই। কারণ, ফরম্যাটটা একেবারে নতুন। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আমরা জানি বাংলাদেশ কতটা শক্তিশালী। তবুও আমরা নতুন ফরম্যাটে তাদের বিরুদ্ধে সুযোগ নিতে মরিয়া।”
ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে বাজে ভাবে হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ভয় পাচ্ছে না বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি শুরুর আগে নিজেদের সামর্থ্যে জোর দিচ্ছে আয়ারর্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশকেও চমকে দিতে চায় আইরিশরা,
বাংলাদেশকে এখানে হারাতে হলে অবশ্যই তাদের থেকে অনেক ভালো পারফর্ম করতে হবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা শক্তিশালী। এজন্য আমাদের সব সুযোগগুলো গ্রহণ করতে হবে। আমরা আমাদের সামর্থ্যে বিশ্বাস রাখতে চাই”
“আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। মাঠে শৃঙ্খল পারফরম্যান্স হতে পারে লড়াইয়ে ভিত। ব্যাটিংয়ে নিজেদের উপর আস্থা রেখে শট খেলতে হবে। বোলিংয়ে ফিল্ডিং পজিশন স্থির রেখে বোলিং করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে হলে আমাদেরকে বড় জয় পেতে হবে।”
“আমি ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টি পছন্দ করি। আমি অনুভব করি এই ধরণের ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ড বিশ্বকাপে ভালো করেছে। বড় কয়েকটি জয় এসেছে। সেই ধারাটাই এখানে নিয়ে আসতে চাচ্ছি। জানুয়ারিতে ২-১ ব্যবধানে জিম্বাবুয়ে আমাদের হারিয়েছে। সেই ব্যর্থতা ঝেরে আমরা সামনে এগুতে চাই”
“আমরা যেটা করতে ভালোভাসি সেই কাজটাই করবো। আমরা অনুভব করি আমরা মাঠে আক্রমণাত্মক ব্যাটিং ও বোলিং করতে পারব। আমরা যদি সেই কাজটা করতে পারি আপনি নিশ্চিত নন কি পেতে যাচ্ছেন।”
“বাংলাদেশ ইনিংসের মধ্যভাগে ভালো ব্যাটিং করেছে। তারা মুশফিকুর রহিম ও বাকিদের নিয়ে দারুণ পরীক্ষা চালিয়েছে। অসাধারণ ব্যাটিং করেছে সে। আমরা বাংলাদেশকে নিশ্চিতভাবেই ভয় পাই না। তবে তাদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বীতা গড়তে চাই।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
