সাকিবকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আপন
অবশ্য আজ যে সাকিবের জন্মদিন ছিল সেটা জানতেন না পাপন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার শুরুতেই পাপন বলছিলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এবং এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। জন্মদিনে এমন একটা প্রোগ্রাম। ’
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘ক্যান্সার হলেই যে মারা যাবে, জীবন শেষ। এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি ট্রিটমেন্ট ঠিকভাবে করতে পারি তাহলে অনেকে বেঁচে যাব। অন্তত বেশিদিন বাঁচতে পারবো। যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারবো। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই...অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট, সচেতনতা কর্মসূচি সফল করার জন্য। ’
পাপন নিজে ওষুধ শিল্প প্রতিষ্ঠানের সভাপতি। সে কারণেই সাকিবের ক্যানসার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি শুধু এটুকু বলবো সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি। পূর্ণ সমর্থন সবসময় পাবে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
