| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পানামার বিপক্ষে একটু পরেই মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন সঠিক সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৪ ০৪:০০:৫২
পানামার বিপক্ষে একটু পরেই মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন সঠিক সময়

কয়েক দিন আগে পিএসজির হয়ে রেনের বিরুদ্ধে হারের পর আর্জেন্টিনা চলে গেলেন তিনি। গত সোমবার আর্জেন্টিনা পৌঁছলেন মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও আর্জেন্টিনা পৌঁছে গিয়েছেন। আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার জন্য দেশে ফিরেছেন দলের সকল ফুটবলার।

আগামিকাল ২৪ মার্চ এবং ২৮ মার্চ দু’টি ফ্রেন্ডলি খেলবেন মেসিরা। রেনের বিরুদ্ধে পিএসজির হয়ে হারের পর বিদ্রুপ শুনতে হয়েছিল আর্জেন্টিনার অধিনায়ককে। দেশে ফিরে কিছুটা স্বস্তি পাবেন মেসি। মার্তিনেসের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়া। আজ ২৪ মার্চ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৫:৩০ টায়।

মেসিরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে। কাতারে বিশ্বকাপ জেতার পর এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিদের। বিশ্বকাপের পরই মেসি বলেছিলেন যে, বিশ্বজয়ী হিসাবে কিছু ম্যাচ খেলতে চান। সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। তাই পানামার বিরুদ্ধে ২৪ মার্চ নেমে পড়তে চাইছেন মেসি। তা-ও আবার নিজের দেশের মাটিতে।

পিএসজির হয়ে সময়টা ভাল যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছেন তাঁরা। ফ্রেঞ্চ কাপেও হেরে গিয়েছেন। ফরাসি লিগ ছাড়া আর কিছু জেতার সুযোগ নেই পিএসজির। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই রয়েছেন মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইলি ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছে। সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়েরের উপর চাপ বাড়ছে। আগামী মরসুমে মেসিও ফরাসি ক্লাবে থাকবেন কি না তা স্পষ্ট নয়।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর লাইনআপ:

মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, মার্টিনেজ, একুনা, ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ, ডি মারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...