| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য কারনে এবাদতকে সাকিবের স্যালুট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ২১:৪৬:৪০
অবিশ্বাস্য কারনে এবাদতকে সাকিবের স্যালুট

আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে বাংলাদেশ পেসাররা। যেখানে দেশ সেরা স্পিনার সাকিব-আল-হাসান বল করার সুযোগ পাননি। অন্যদিকে নাসুম আহমেদ ৩ ওভার বল করে ১১ রান দেন এবং সেখানে কোন উইকেটকে পাননি।

এছাড়া দলের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে ৩ রান দেন। তিনিও কোন উইকেট পাননি। অন্যদিকে পেসারদের মধ্যে হাছান মাহমুদ ৫ উইকেট, তাসকিন আহমেদ ৩ উইকেট এবং এবাদাত ২ উইকেট নিয়ে পুরা আয়ারল্যান্ডকে হতভম্ব করে দেন। শেষ পর্যন্ত আইরিশদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল বাবধানে জয় পান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের দেওয়া ১০১ রানের টার্গেটে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই ওপেনার তামিম ইকবল ও লিটন দাস। দেশ সেরা ওপেনার তামিম ৪১ বলে ৪১ রান সংগ্রহ করেন। এছাড়া লিটন দাস ৩৮ বলে ৫০ রান সংগ্রহ করেন। দুই ওপেনারের ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেসারদের সাফল্য অভাবনীয়। নজর কাড়ার মতো বোলিং করছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা। সঙ্গে ভেলকি দেখাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদও। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে টাইগার পেসারদের তোপে এদিন শুরু থেকেই ধুঁকছে আইরিশ ব্যাটাররা।

এই ম্যাচে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ম্যাচের ১৯ তম ওভারের ঘটনা। সাধারণত উইকেট নেওয়ার পর পেসার এবাদত হোসেন দিয়ে থাকেন তার ট্রেডমার্ক সেলিব্রেশন স্যালুট। তবে এদিন ১৯তম ওভারের শেষ বলে আইরিশ ব্যাটার জর্জ ডকরেলকে ক্লিন বোল্ড করার পর এবাদতকে স্যালুট দিতে দেখা গেছে সাকিব আল হাসানকে।

চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড দল, অলআউটের দ্বারপ্রান্তে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মতে একশ পার করেছে আইরিশদের সংগ্রহ। ২৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তাদের পুঁজি ১০০ রান। হাসান মাহমুদ সর্বোচ্চ ৪টি এবং তাসকিন শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া এবাদত হোসেনের ঝুলিতে গেছে ২ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...