সংক্ষিপ্ত স্কোরে আয়ারল্যান্ড অল আউট, জানুন বিস্তারিত
সিরিজের এই শেষ ম্যাচে আয়ারল্যান্ডের একাদশ অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। দলের অন্যতম তারকা মেহেদী হাসান মিরাজ ফিট হয়ে ওঠায় একাদশে ফিরেছেন। তাই বাদ পড়তে হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে। বাংলাদেশ এই ম্যাচে একাদশ সাজিয়েছে ৬ বোলার নিয়ে অর্থাৎ ৩ স্পিনার ও ৩ পেসার।
রেকর্ড ৩৩৮ রান নিয়ে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের রাজসিক জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে গড়া বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিতে ভর করে আবারও রানের রেকর্ড গড়ে বাংলাদেশ, এবার পায় ৩৪৯ রানের পুঁজি। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজের নিষ্পত্তি করতে পারেনি টাইগাররা।
এঈ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ আয়ারল্যান্ড ২৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে।
স্টিফেন ডোহেনি ২১ বলে ৮, পল স্টার্লিং ১২ বলে ৭, অ্যান্ডি ব্যালবির্নি (অধিনায়ক) ১৮ বলে ৬ এবং হ্যারি টেক্টর ৩ বলে শূন্য, লোরকান টাকা ৩১ বলে ২৮, জর্জ ডকরেল ১ বলে শূন্য, অ্যান্ডি ম্যাকব্রাইন ৭ বলে ১, মার্ক অ্যাডায়ার ২ বলে শূন্য, গ্রাহাম হিউম ১৯ বলে ৩ রান করে আউট হয়েছেন।
হাসান মাহমুদ একাই ৫ উইকেট দখল করেছেন, তাসকিন ৩টি এবং এবাদত দুটি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ,মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন চৌধুরী।
আয়ারল্যান্ড স্কোয়াড: স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, ম্যাথু হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
