| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি রোনাল্ডো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১৬:০৫:৩১
ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি রোনাল্ডো

রোনালদোকে নিয়ে এক ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান একটি সাক্ষাৎকার নিয়েছেন। রেড ডেভিলস ও তাদের কোচ এরিক টেন হ্যাগকে রতিমতো গালমন্দ করেছেন। তবে এর পর রোনালদোকে ছাড় দেননি ম্যান ইউ। ক্লাব ঘোষণা করেছে যে তারা রোনালদোর সাথে গোল্ডেন হ্যান্ডশেক করেছে। বিশ্বকাপের মাঝপথে ক্লাবহীন হয়ে পড়েন তিনি।

এছাড়া, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় সেলেকাওরা। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো অ্যান্ড কোং। বিশ্বকাপে রোনালদোকে রিজার্ভ করে রাখা এবং ম্যাচের পর ম্যাচের দল সাজানোর জন্য ফুটবল বিশ্বে সান্তোসের নিন্দা হয়েছিল। কিন্তু ম্যান ইউ এবং কাতার এখন অতীতে।

বর্তমানে রোনালদো সৌদি ক্লাব আল নাসেরে নতুন জীবন শুরু করেছেন। আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। রবার্তো মার্টিনেজের কোচিংয়ে পর্তুগালের জন্য নতুন যুগের সূচনা হচ্ছে। আগামী শুক্রবার উয়েফা ইউরো বাছাইপর্বে লিচেনস্টাইনের মুখোমুখি হবে পর্তুগাল। পর্তুগালের ঘরের ম্যাচ। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোনালদো। তিনি ম্যান ইউ অধ্যায় সম্পর্কে কথা বলেছেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, 'জীবনে এমন কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, যখন বোঝা যায় যে, কে আপনার সঙ্গে আছে, আর কে নেই। কঠিন পরিস্থিতিই সেটা বুঝিয়ে দেয়। এটা বলতে কোনও সমস্যা নেই যে, কেরিয়ারের একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার আক্ষেপের জন্য কোনও সময় নেই। জীবন এগিয়ে যায়, ভালো করি বা না করি, সবই আমার উন্নতির অঙ্গ। আমরা যখন পাহাড়ের চূড়ায় থাকি, তখন অনেক সময়ই নীচের জিনিস দেখতে পাই না। কিন্তু এখন আমি অনেক প্রস্তুত। শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত কয়েক মাস যা গিয়েছে, তাতে করে বলতে পারি কখনও এরকম সময়ের মধ্যে দিয়ে যাইনি। এখন আমি অনেক ভালো মানুষ।' মার্টিনেজ যদি রোনাল্ডোকে লিকটেনস্টাইনের বিরুদ্ধে খেলান, তাহলে সিআরসেভেন বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইতিহাস লিখবেন। ১৯৭ তম ম্যাচ খেলবেন রোনাল্ডো। এই মুহূর্তে রোনাল্ডো কুয়েতের আল মুতাওয়ার সঙ্গে যুগ্মভাবে ১৯৬ ম্যাচ খেলা ফুটবলার হিসেবে আসন অলঙ্কৃত করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...