সূর্যকুমার ভুল শট খেলেছে: রোহিত
এমন লজ্জাজনক নজির স্থাপন করায় সূর্যকুমার যাদব ট্রলের মুখোমুখি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ওয়ানডেতে প্রথম বলেই আউট হন তিনি। অর্থাৎ, সিরিজের তিনটি ম্যাচেই তিনি গোল্ডেন ডাক বলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে অজিদের বিপক্ষেও খাতা খুলতে পারেননি।
সূর্যকুমার প্রথম মুম্বাইয়ে এক দিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হন তিনি। পরের ম্যাচে বিশাখাপত্তনমেও একই ছবি। আবার স্টার্কের বলে গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে অবশ্য তাঁকে আর চার নম্বরে নামায়নি টিম ম্যানেজমেন্ট। তবে সাত নম্বরে ব্যাট করতে নামলেও, ছবিটা বদলায়নি। প্রথম বলেই বোল্ড হন সূর্য। এ দিন অবশ্য বোলার ছিলেন অ্যাস্টন অ্যাগার।
একটানা তিন ম্যাচে সূর্য গোল্ডেন ডাক করেন। স্বাভাবিক ভাবেই টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যতই টি-টোয়েন্টিতে তিনি ভালো খেলুন না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে তাঁর জায়গা ধীরে ধীরে আলগা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সূর্যের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রহিত শর্মা বলেছেন, ‘ও এই সিরিজে তিনটি ম্যাচে মাত্র তিনটি বল খেলেছে, ইয়ার। আমি জানি না, এর ভিত্তিতে কী বলা যায়। সত্যি বলতে কী ও তিনটি দুরন্ত বলে আউট হয়েছে। তৃতীয় ম্যাচে মনে হয় না বলটা ততটাও ভালো ছিল। তবে ও ভুল শট খেলেছে। ওর এগিয়ে এসে খেলা উচিত ছিল। সেটা ও ভালোই জানে। ও খুব ভালো স্পিন খেলে। আমরা গত কয়েক বছর ধরে এটা দেখেছি। এই কারণেই আমরা ওকে ধরে রেখেছিলাম এবং শেষ ১৫-২০ ওভারের মেরে খেলার দায়িত্ব দিয়েছিলাম। যেখানে ও নিজের খেলা খেলতে পারে। কিন্তু এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে,ও মাত্র তিনটি বল খেলতে পেরেছে। যে কারও ক্ষেত্রেই হতে পারে। কিন্তু সম্ভাবনা এবং ক্ষমতা সব সময়ে আছে। ও এই মুহূর্তে সেই পর্বের মধ্য দিয়ে যাচ্ছে।’
প্রসঙ্গত, এক দিনের ক্রিকেটে গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার অর্ধশতরান করেছিলেন সূর্য। তার পর থেকে শেষ ১৭টি ম্যাচে তাঁর সর্বাধিক রান ৩৪। ভারতের হয়ে ২৩টি এক দিনের ক্রিকেটে ৪৩৩ রান করেছেন সূর্য। গড় মাত্র ২৫.০৪। ভারতীয় ম্যানেজমেন্টকে ভরসা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন সূর্য। এর পর কি আর তিনি একদিনের দলে জায়গা পাবেন? উঠে গিয়েছে প্রশ্ন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
