| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১১:৪৪:৪০
দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি!

আগামীকাল (২৪ মার্চ) প্রীতি ম্যাচ খেলতে দেশের মাটিতে নামবেন মেসি। তারা সেখানে পানামাকে আতিথ্য দেবে। সেই ম্যাচ নিয়ে মানুষের উত্তেজনা একটা দৃশ্য থেকে অনুভব করা যায়। কারণ ওই ম্যাচের টিকিট কিনতে আগ্রহী দেড় লাখেরও বেশি মানুষ। এমনকি ১ লাখ ৩১ হাজার সাংবাদিক ম্যাচটি কভার করতে অ্যাক্রিডিটেশন কার্ড চেয়েছেন। কিন্তু বুয়েনস আইরেসের সেই স্মারক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৩ হাজার।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক তার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৯৯টি গোল করেছেন। ফলে আর একটি গোল করলেই তিনি পৌছে যাবেন ৮০০তম গোলের চূড়ায়। এছাড়া মেসির সুযোগ রয়েছে আরও একটি কীর্তি গড়ার। তিনি এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি গোল করেছেন। ফলে আসন্ন দুুটি প্রীতি ম্যাচে সেটি ছাড়িয়ে ১০০ গোল করার নজির গড়তে পারেন তিনি। এর আগে মেসি ২০১৬ সালে স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ ৫৫ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। একইসঙ্গে কাতার বিশ্বকাপের মাধ্যমে বাতিস্তুতার বিশ্বমঞ্চের রেকর্ড গোলও পার করে ফেলেন তিনি।

এদিকে, দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে কয়েকদিন আগেই মেসি দেশে পৌঁছে যান। সেখানে গিয়েই তিনি মধুর সব বিড়ম্বনা পার করছেন। প্রথমে রেস্তোরাঁয় খেতে গিয়ে ভক্তদের দেখা দেওয়ার আবদার মেটান, আবার কখনোবা মহাসড়কের মাঝপথেই গাড়ির জানালা নামিয়ে ‘হ্যালো’ জানাচ্ছেন তিনি। তবুও ভ্ক্তদের প্রত্যাশা- সবার সব আবদার মেসি মাঠেই মেটানোর তৃষ্ণা নিয়ে নামবেন।

পানামার পর ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচটির ভেন্যু সান্তিয়াগো দেল এসতেরোর ইউনিকো মাদ্রে দি সিউদাদেস স্টেডিয়ামের ধারণক্ষমতা আছে কেবল ৩০ হাজার। যাইহোক, সেই ম্যাচেও হয়তো একই উদ্দীপনা নিয়েই মাঠে হাজির হতে চাইবেন দর্শকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...