ভারতের সিরিজ হারের জন্য যাকে দায়ী করলেন রোহিত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া দল ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়। অজিদের ইনিংসের জবাবে ভারতীয় ক্রিকেট দল ৪৯.১ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায়। এই হারের পর দলের ব্যাটিং বিভাগকে দায়ী করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বললেন, 'আমি মনে করি না যে এই লক্ষ্যটা খুব একটা বড় ছিল। দ্বিতীয় ইনিংসে এই উইকেটে ব্যাট করা কিছুটা হলেও কঠিন হয়ে গিয়েছিল।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'আজ আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি। এই ধরনেই উইকেটেই আমরা ছোটবেলা থেকে খেলে এসেছি। ফলে সেই কথাটা মাথায় রেখেই আমাদের ব্যাট করা উচিত ছিল।'
তিনি আরও যোগ করেন, এমনটা নয় যে আমাদের সামনে ৩০০ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু, ক্রিকেট খেলায় এমন ঘটনা ঘটতেই পারে। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এটা আমাদের বুঝতে হবে যে একটা দল হিসেবে আমাদের কেমনভাবে পারফর্ম করতে হবে। আমি কোনও একজন কিংবা দুজন ক্রিকেটারকে দোষীর কাঠগড়ায় তুলব না। এটা গোটা দলেরই পরাজয়।
ইতিপূর্বে দেশের মাটিতে ২০১৯ সালের মার্চ মাসে একদিনের ক্রিকেট সিরিজে ভারতীয় ক্রিকেট দল পরাস্ত হয়েছিল। ২০১৯ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ভারতকে ৩-২ ব্যবধানে পরাস্ত করেছিল। সেবার ভারতীয় ক্রিকেট দল প্রথম দুটো ম্যাচ জেতার পর তিনটে ম্যাচ হেরে গিয়েছিল।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বুধবার ভারতের সামনে ২৭০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। অস্ট্রেলিয়ার এই ইনিংসের জবাবে ভারতীয় ক্রিকেট দলের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। রোহিত শর্মা এবং শুভমান গিলের মধ্যে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৩০ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। এরপর শুভমান গিলও (৩৭ রান) আর খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। কোহলি এবং রাহুল অর্ধ শতরানের পার্টনারশিপ গড়ে ম্যাচটা ভারতের পক্ষে নিয়ে এলেও এই জুটি ভাঙার ধাক্কা টিম ইন্ডিয়া আর সামলাতে পারেনি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিরাট কোহলি সবথেকে বেশি ৫৪ রান করেছেন। এছাড়া হার্দিক পান্ডিয়া করেছেন ৪০ রান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
