| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১১:১১:৪০
ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর

দীর্ঘদিন ধরে ক্লাব ফুটবলে নিয়োজিত সব ফুটবলারই ফিরছেন আন্তর্জাতিক ফুটবলে। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটা স্বপ্ন হলেও রোনালদোর জন্য ছিল উল্টো। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলে ফেরা রোনালদো স্বদেশীদের নিয়ে মজার মেজাজে রয়েছেন। তিন মাস বিরতির পর আগামী শুক্রবার ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবেন তিনি।

পর্তুগালের বিশ্বকাপ যুগের কোচ আর ডাগআউটে নেই। রোনালদোর ওপর আস্থা রাখতে চান নতুন কোচ রবার্তো মার্টিনেজ। পুরনো স্টাইলে তাকে দেশের জার্সিতে ফিরিয়ে আনতে চায় তারা। নিজের মাঠেই লিচেনস্টাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন রোনালদো। সিআরসেভেন যখন মাঠে নামবে তখন একটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করবে। আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের সামনে তিনি অন্যতম সেরা ফুটবলার।

কাজাখাস্তানের বিপক্ষে ২০০৩ সালে অভিষেকের পর ২০ বছরের আর্ন্তজাতিক ক্যারিয়ারে ১৯৬ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী রোনালদো। সমান ম্যাচ খেলেছেন কুয়েতের কিংবদন্তী ফুটবলার বাদার আল-মুতাওয়া। কাকতালীয়ভাবে রোনালদোর সঙ্গে বয়স এবং অভিষেকের সময় মিলে যাওয়া মুতাওয়ার করা রেকর্ড অতিক্রম করা সিআরসেভেনের কাছে এখন শুধু সময়ের ব্যাপার।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ভাবা হয় সেই মেসি এই রেকর্ডে অনেকটা দূরেই আছেন। আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচ খেলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এখনই অবসরের চিন্তা করছেন না সময়ের সেরা এই দুই ফুটবলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...