| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১১:০১:৩১
রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

রোনালদো গতকাল সন্ধ্যায় (২২ মার্চ) তাদের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেছে। সেখানে তিনি লিখেছেন, 'সমস্ত মুসলমানকে রমজান মোবারক।'

সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে এই মৌসুমে নতুন করে যুক্ত হয়েছেন রোনালদো। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে তিনি দলটির সঙ্গে মানিয়ে নিয়েছেন। একইসঙ্গে মাঠের পারফরম্যান্সেও ফিরেছেন পুরনো ছন্দে। সেখানে তার সতীর্থদের বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী সৌদি আরবের ফুটবলার। এর আগেও তিনি দেশটির ধর্মীয় নানা সংস্কৃতিতে অংশ নিয়েছিলেন। বর্তমানে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ খেলতে পর্তুগাল দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো। আগামী ২৪ মার্চ লিচেনস্টেইন এবং ২৭ মার্চ তারা লুক্সেমবার্গের মোকাবিলা করবেন।

এদিকে, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (২৩ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের ফেসবুক পেইজে ক্লাবটি জানায়, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে দেওয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।

এছাড়া হ্যাশট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।’

স্প্যানিশ এই ক্লাবটিতে দু’জন মুসলিম ফুটবলার রয়েছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার’খ্যাত ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...