| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইউরোপিয়ান কোচ বাংলাদেশের ফরোয়ার্ড সম্পর্কে যা জানালেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১০:৩৩:৫৪
ইউরোপিয়ান কোচ বাংলাদেশের ফরোয়ার্ড সম্পর্কে যা জানালেন

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট উদ্বোধনের পর দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন রুশ কোচ এলেনা মেদভেদ। ম্যাচে কোনো গোল না করলেও বাংলাদেশি ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির প্রশংসা করেন তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে রাশিয়ার নারীদের অবস্থান ২৬তম, বাংলাদেশ ১৪০তম। স্বাভাবিকভাবেই এই ম্যাচে পিছন থেকে এসেছে বাংলাদেশের মেয়েরা। পার্থক্য খুব দ্রুত দেখা যায়। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে লিড নেয় রাশিয়ার মেয়েরা।

র‌্যাংকিং আর শক্তিতে বিস্তর ফারাক থাকলেও বাংলাদেশ ভালোই চাপে রেখেছে রাশিয়ান মেয়েদের। ৪২ মিনিটে একবার সমতায় ফেরার সুযোগও তৈরি করেছিল লাল-সবুজ দল। তবে বক্সের ভেতর থেকে নেয়া প্রীতির সেই দুর্দান্ত শট অসাধারণ দক্ষতায় সেভ করেন রাশিয়ান গোলরক্ষক। প্রীতির এমন দুর্দান্ত পারফরম্যান্স চোখ এড়ায়নি রাশিয়ান কোচেরও। তাই তো ম্যাচশেষে বিশেষ করে তার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের রাইট মিডফিল্ডার (সুরভী প্রীতি) যেভাবে ছোটাছুটি করেছে আমাদের পরিকল্পনা ভেস্তে দেয়ার জন্য, তার খেলা আমার ভালো লেগেছে।’

মাঠের প্রতিপক্ষের চেয়ে আবহাওয়ার সঙ্গেই মূলত লড়াইটা হয়েছে রাশিয়ানদের । ‘আমাদেরও কিছু পরিকল্পনা ছিল, যার সবগুলো প্রয়োগ করতে পারিনি। এখানকার আবহাওয়া আমাদের জন্য কঠিন। আপনারও দেখেছেন, ম্যাচের পর মেয়েরা মাঠে লুটিয়ে পড়েছিল। কেবল আবহাওয়া নয়, সময়ের পার্থক্যও আমাদের জন্য কঠিন ছিল।’ যদিও সময়ের পার্থক্য মূলত তিন ঘণ্টা ( রাশিয়া-পিটার্সবার্গ )।

কমলাপুরের টার্ফ নিয়ে অন্য দেশের মতো রাশিয়াও খানিকটা মৃদু অসন্তোষ প্রকাশ করেছে। কোচ বলেন, ‘আমাদের জন্য এই মাঠ যথেষ্ট ভালো নয়। আমাদের দেশে টার্ফে খেলি, কিন্তু সেগুলো এমন নয়।’

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন রাশিয়ার মতো দলের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তাতেই খুশি। তিনি বলেন, ‘আমরা প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেললাম। ওরা শারীরিক ও টেকনিক্যাল দিক দিয়ে অনেক এগিয়ে। এটাই আজকের খেলাতে পার্থক্য গড়ে দিয়েছে। শুরুটা বাজে ছিল, ধীরে ধীরে ওরা উন্নতি করেছে। এই ম্যাচ হারলেও আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...