| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলেও বিপিএলের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী জাকের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১০:২৬:৪৪
জাতীয় দলেও বিপিএলের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী জাকের

মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে একটি ডিপিএল ম্যাচ খেলছিল। ম্যাচ চলাকালীনই জানতে পারেন জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা। তবে খুব একটা উন্মাদনা দেখাননি এই তরুণ ক্রিকেটার। মোহামেডানের বিপক্ষে জয়ের পর মিরপুর মাঠে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়ে জাকের বলেন, 'খুব ভালো লাগছে। প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। অনেকদিন ধরেই একটা বড় অনুষ্ঠান করার চেষ্টা করছিলাম। এখন সুযোগ এসেছে, চেষ্টা করব ভালো কিছু করার। ম্যাচের মধ্যেই জানতে পারলাম টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। সুজন (আবাহনীর কোচ খালিদ মাহমুদ) স্যার প্রথমে বললেন আপনি প্রস্তুত, আমি নিশ্চিত ছিলাম না। ম্যাচের সময় জানতে পারলাম।

হুট করেই জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়টা যেকোনো খেলোয়াড়ের জন্যই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে জাকের আছেন বেশ স্বাভাবিক, জানালেন ফোকাস ধরে রেখেই দলের জন্য অবদান রাখতে চান।

তিনি বলেন, 'আমি স্বাভাবিক আছি। আলহামদুলিল্লাহ। আমি বললাম না যে অন্যান্য ম্যাচগুলোতে যেরকম ফোকাসে থাকি, এরকম ফোকাস নিয়েই যাবো ইনশাআল্লাহ।' পরিবারের কারও সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, 'এখনো পর্যন্ত হয়নি। আমিতো মাঠে থেকেই জানলাম। এখনও নিজের ফোনই হাতে নিতে পারিনি।'

বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকের। দুর্দান্ত কিছু ক্যামিও ইনিংস খেলে বেশকিছু ম্যাচে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। এবার সেটা জাতীয় দলেও করে দেখাতে চান তরুণ উদীয়মান এ তারকা, 'যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, আমি চেষ্টা করবো বিপিএলে যেমনটা খেলেছি সেরকম ক্যামিও ইনিংসগুলো খেলার।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...