| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতকে সিরিজ হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১০:২০:৪৮
ভারতকে সিরিজ হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

গতকাল বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ৪ উইকেট নিয়ে অজিদের জয়ের নায়ক হন অ্যাডাম জাম্পা।

প্রথমে ব্যাট করে ভারতের সামনে ২৭০ রানের টার্গেট দেয় আজিরা। জবাবে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া দীর্ঘ লড়াই করেও দলকে জয়ের দ্বারপ্রান্তে আনতে পারেননি। অ্যাস্টন অ্যাগারের বলে হাফ সেঞ্চুরি করে আউট হন কোহলি। ৭২ বলে ৫৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন পান্ডিয়া।

অন্যদের মধ্যে শুভমান গিল ৩৭, লোকেশ রাহুল ৩২, রোহিত শর্মা ৩০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রান করেন। ২৪৮ রানে থামে ভারতের ইনিংস। জাম্পা বাদে অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন অ্যাগার। একটি করে উইকেট পান স্টইনিস ও শন অ্যাবোট।

সিরিজ জয়ের সুবাদে সুখবর থাকছে অজিদের জন্য। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আর শীর্ষে থাকা ভারত নেমেছে দুইয়ে। যদিও দুই দলের রেটিং পয়েন্ট একই থাকছে।

র‍্যাঙ্কিংয়ের তিনে আছে নিউজিল্যান্ড, আর চারে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই দুই দলের রেটিং পয়েন্টও সমান, ১১১। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান র‍্যাঙ্কিংয়ের সাতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...