| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাইগাররা সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১০:০৭:৫৯
টাইগাররা সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে

বৃষ্টিভেজা সিলেটে আবহাওয়া একটি বড় উদ্বেগ। যার কারণে উইকেটের চরিত্রও বদলে যায়। বৃষ্টি উইকেট বদল করুক বা না করুক, টাইগাররা তাদের পরিকল্পনায় অটল।

বৃষ্টিতে না ধুয়ে সিরিজ জিততে পারত বাংলাদেশ। তা না ঘটলেও দলের ধারাবাহিকতায় কোচিং স্টাফরা আস্থাশীল। টাইগারদের এখন লক্ষ্য এই জুটি আরও বড় করে ৪০০ রানের কাছাকাছি।

টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, 'পার্টনারশিপগুলো বড় হলে ৪০০ রান করা সম্ভব হতো। বেশকিছু ইনিংস ৭০ এর ঘরে থেমেছে। প্রথম ম্যাচে ৯০ এর ঘরে আউট হয়েছেন দুজন। এখানে উন্নতির জায়গা আছে। তৃতীয় ম্যাচে আরও বেশি রান করা সম্ভব। দল হিসেবে আমরা ভালো করছি, তবে ধারাবাহিকতা থাকাটা জরুরি।'

সাম্প্রতিক সময়ে তাসকিন, হাসান মাহমুদ, এবাদতের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। সিলেটের উইকেটেও দুর্দান্ত তারা। এই ধারাবাহিকতাই এখন প্রত্যাশা তাদের কাছে। শিষ্যের সাফল্য গর্বিত করে গুরুকে।

ডোনাল্ড বলেন, 'এবাদত অনেক উন্নতি করেছে। ও সবসময় ম্যাচের মধ্যে থাকে। ভয় পায় না। প্রত্যেকটা বল উইকেটের নেশায় থাকে। পেসাররা এখন একটা ইউনিট হিসেবে খেলে। এ উইকেটে ভালো বল করতে পারলে সামনে আরও সাফল্য পাবে ওরা।'

দলের বিশ্বকাপ ভাবনা পরিষ্কার। আরও একবার বুঝিয়ে দিলেন বোলিং কোচ। আসন্ন বিশ্বকাপে স্বপ্নটা বড় টাইগারদের, 'আমরা এখন থেকে বিশ্বকাপ নিয়ে ভাবছি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে ইনটেন্টে খেলছি সেটা বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে হবে। সিলেটের উইকেটটা দারুণ, ইংল্যান্ডে যখন খেলতে যাব, এমন উইকেটই থাকবে। ভারতের উইকেটও হয়তো এমনই হবে। ডেথ ওভার বোলিংয়ে আমরা কীভাবে নিয়ন্ত্রণ বাড়াতে পারি সেটা নিয়ে কাজ করছি।

ম্যাচের আগে শেষ অনুশীলনে আসেননি মুশফিক ও সাকিব। বাকিরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। বাংলাদেশ একাদশে একটা পরিবর্তন আসতে পারে। মিরাজ ফিরেছেন ইনজুরি কাটিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...