| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের-রিশাদের দলে ডাক পাওয়ার কারণ জানালেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৭:২৬:৩৩
জাকের-রিশাদের দলে ডাক পাওয়ার কারণ জানালেন নান্নু

তবে জাকার ও রিশাদকে জাতীয় দলে রাখা হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করায় আমরা জাকির আলীকে দলে অন্তর্ভুক্ত করেছি। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন শরিফুল ইসলাম। সে সিস্টেমে ফিরে এসেছে, তাই আমরা তাকে দলে ফিরিয়ে এনেছি।

মিনহাজুল আবেদিন নান্নু রিশাদকে দলে নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘লেগ স্পিনার রিশাদ হোসেনকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা, আমাদের দেখার সুযোগ আছে। টিম ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিলো। রিশাদ আমাদের এইচপি দলের সঙ্গে অনেকদিন কাজ করছে। যারা নতুন আসছে, আশা করছি এটা তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে।’

যারা বাদ পড়েছেন তারা বিসিবির নজর এড়াবে না দাবি নান্নুর, 'ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...