| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আয়োজককে ৯৬৩ কোটি টাকা কর দিতে হবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৩:১৯:০১
বিশ্বকাপের আয়োজককে ৯৬৩ কোটি টাকা কর দিতে হবে

কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। সে কারণে ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিসিসিআইয়ের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছিল ১৯৩ কোটি টাকা। সেই নিয়ে এখনও আইসিসির আদালতে মামলা চলছে।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হতে পারে। প্রতিযোগিতা চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। এক দিনের বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিন জানাল আইসিসি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা।

১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি।

গত ২০১৯ সালের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সে বার সেমিফাইনালে হেরে যায় ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে হেরে বিদায় নেয় তারা। এ বার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতীয় সমর্থকদের আশা ২০১১ সালের পর আবার ট্রফি জিতবেন বিরাট কোহলিরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...