| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খেলায় নামার আগেই লাল কার্ড, জানুন হাস্যকর রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১২:৫৫:১৩
খেলায় নামার আগেই লাল কার্ড, জানুন হাস্যকর রহস্য

এই চরম অসভ্যতার কারণে রেফারি তাকে শাস্তি হিসেবে লাল কার্ড দেখান। মাঠে নামার আগেই ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছে ইতালিয়ান ফুটবলার ক্রিশ্চিয়ানো বুনিনোকে। গত রোববার ইতালির তৃতীয় বিভাগের লেকো ও পিয়াসেঞ্জার মধ্যে ম্যাচ ছিল। ম্যাচের ৭৩তম মিনিটে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন বুনিনো।

এমন সময় হঠাৎ প্রকৃতির ডাক আসে। ড্রেসিংরুমে ফেরার সময় নেই দেখে বুনিনো ডাগআউটের কিনারায় প্রস্রাব করেন। তবে রেফারির নজর এড়াতে পারেননি তিনি। সে খেলা বন্ধ করে বুনিনোর কাছে এসে লাল কার্ড দেখাল। ফলে মাঠে নামার আগেই শাস্তি পেতে হয় ইতালিয়ান ফুটবলারকে। এই শাস্তি ইতালির ঘরোয়া ফুটবল আইনে লেখা আছে।

অতীতে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন বুনিনো। ৩৪টি ম্যাচে নেমেছেন। এ ছাড়া ইটালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচে খেলেছেন তিনি। এ বছরের জানুয়ারিতে লিকোতে যোগ দেন। মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।

লিকোর কোচ লুসিয়ানো ফশি মনে করছেন, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাঁর দলের ফুটবলারকে। তিনি বলেছেন, “লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে এবং সেটা পালন করা উচিত, সবই মানছি। তবে আশা করেছিলাম রেফারিরা সাধারণ বুদ্ধি কাজে লাগাবেন। কারণ বুনিনো কারওর ভাবাবেগে আঘাত করেনি এবং ওর কাজ কেউ দেখতেও পায়নি। আশা করেছিলাম হলুদ কার্ড দেখানো হবে। রেফারি কোনও ভুল করেননি। বুনিনো বোধ হয় ওই কাজ করার আগে জানতও না কী শাস্তি হতে চলেছে।”

মাঠে মূত্রত্যাগ করার জন্যে এর আগেও ফুটবলারদের শাস্তি পেতে হয়েছে। ২০১৭-য় গোলের পিছনে মূত্রত্যাগের কারণে সালফোর্ড সিটির গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বেকে লাল কার্ড দেখানো হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...