বুমরাহকে ছাড়া ভারতীয় দল সমস্যায়, জানুন সবিস্তার
আর সে কারণেই তিনি ভারতকে এগিয়ে রাখছেন। তবে ভারতের জন্য চিন্তার বিষয় ক্রিকেটারদের চোট। আইসিসি বিশ্বকাপের আগে অনেক ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন, যার কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুবই চিন্তিত। আর ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে অ্যারন ফিঞ্চ বলেন, জসপ্রিত বুমরাহর মতো গুরুত্বপূর্ণ বোলার যদি বিশ্বকাপে চোট কাটিয়ে দলে না ফেরেন, তাহলে ভারতীয় দল সমস্যায় পড়তে পারে।
অ্যারন ফিঞ্চ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি মনে করি (বিশ্বকাপের) আগে দলে বুমরাহকে ফিরিয়ে আনাটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন বুমরাহ সুস্থ থাকে এবং ছন্দে বোলিং করে তখন বিশ্বের সেরা বোলার ও। যদি ও বিশ্বকাপে ভারতীয় দলে খেলতেই না পারে তাহলে একটা শূন্যস্থান তৈরি হবে। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হতে পারে ওর অনুপস্থিতিতে। কারণ বুমরাহ মারাত্মক বিপদজনক একজন বোলার।’
বিশ্বকাপের আগে ভারত অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলবে। ওভালের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফিঞ্চের মতে ভারতের মিডল অর্ডার ব্যাটিং খুব শক্তিশালী। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের মিডল অর্ডারে রয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার বিরাট কোহলি।
ফলে নিজেদের দেশের মাটিতে ভারত আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে উঠতে পারেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে ফিঞ্চ জানিয়েছেন, ‘যদি ভারতের দুই ওপেনার ভারতের হয়ে ভালো শুরু করতে পারে তাহলে গোটা দল আক্রমণাত্মক খেলা খেলতে পারবে। মিডল অর্ডারে বেশ পাওয়ার রয়েছে।
ওখানে হার্দিক (পান্ডিয়া) রয়েছে। রয়েছেন স্কাই (সূর্যকুমার যাদব)। ভারতীয় দলে খুব বেশি দুর্বলতা নেই। ওদের হাতে ভালো পেসাররা রয়েছে। স্পিন বোলিং-এ বেশ কয়েকটি ভালো অপশন রয়েছে। বিশ্বকাপে যা খুব গুরুত্বপূর্ণ তা হল সেই দিনে আপনার ভালো পারফরম্যান্স, একটা ভালো ইনিংস বা একটা ভালো বোলিং স্পেল। যা গোটা ম্যাচের রঙ বদলে দিতে পারে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
