ক্লাসেনের সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে শাই হোপের দল ২৬১ রানের লক্ষ্য ছুড়ে দেয়। সেই লক্ষ্য যে সফরকারীদের সামনে মামুলী হয়ে পড়বে সেটি তাদের ব্যাটিংয়ের সময় টের পাওয়া যায়। কেননা মাত্র ২৯.৩ ওভারেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ২৫০ রানের বেশি তাড়া করতে নেমে তারা প্রথম দল হিসেবে ৩০ ওভারের কম খেলেই জিতে গেল।
প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করেছেন ওপেনার ব্র্যান্ডন কিং। তার সর্বোচ্চ ৭২ রানের পর আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। তবে দুই মারকুটে ব্যাটার নিকোলাস পুরান ৩৯ এবং জেসন হোল্ডার করেছেন ৩৬ রান। এদিন সব প্রোটিয়া বোলারই উইকেট পেয়েছেন। তাদের মধ্যে মার্কো ইয়ানসেন, জর্ন ফরচুইন ও জেরাল্ড কোয়েটজে নেন দুটি করে উইকেট।
৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও প্রোটিয়াদের জয়ের বন্দরে নিয়ে গেছেন ক্লাসেন। ডেভিড মিলারের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের জুটির পর মার্কো ইয়ানসেনের সঙ্গে গড়েছেন ম্যাচ জয়ের ভিত। ৬২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়েন দুজন।
ইয়ানসেন ৩৩ বলে ৪৩ রান করে আউট হয়ে গেলেও ক্লাসেন দলকে জিতিয়েছেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। ৫ ছক্কা ও ১৫ চারে ইনিংসটি সাজানোর পথে ৩০ বলে ফিফটি ও ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। এর মাধ্যমে তিনি বনে যান দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান। স্বাগতিক বোলারদের মধ্যে আলজারি জোসেফ তিনটি এবং আকিল হোসেন দুটি উইকেট নেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
