| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজের দেশে অদ্ভুত বিড়ম্বনায় পড়লেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ২১:২১:৫৫
নিজের দেশে অদ্ভুত বিড়ম্বনায় পড়লেন মেসি

তবে এর আগে গতকাল ২০ মার্চ সোমবার রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে সমর্থকদের মধুর বিড়ম্বনার মুখে পড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অধরা সোনালি ট্রফিটা এখন আলবিসেলেস্তেদের ঘরে। বিশ্বজয়ের পর প্রথমবারের মতো খেলতে নামছে মেসি-দিবালার আর্জেন্টিনা।

আর তাই প্রীতি ম্যাচ হলেও আগ্রহ তুঙ্গে আর্জেন্টাইনদের। বিশ্বসেরা সুই তারকা মেসি-মার্টিনেজদের মাঠে দেখতে যেন তর সইছে না ফুটবল বিশ্বের ভক্ত-সমর্থকদের। রয়টার্সের এক খবরে বলা হয়েছিল, পানামার বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দেখতে ১৫ লাখেরও বেশি মানুষ আগ্রহ দেখিয়েছেন। যা অবিশ্বাস্য এক ঘটনা।

ঘটনাটি সোমবার রাতের। পালেরমোতে পরিবারের সঙ্গে গ্রিল খেতে বিখ্যাত রেস্টুরেন্ট ডন জুলিওতে গিয়েছিলেন মেসি। গোপনীয়তা রক্ষা করে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু মেসির আগমনের খবর চাপা থাকেনি। প্রিয় তারকাকে একনজর দেখতে রেস্তোরাঁর বাইরে ভিড় করতে থাকেন ভক্তরা।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভক্তরা গান গেয়ে মেসিকে বাইরে আসতে বলছে। তাকে এক নজর দেখে হ্যালো বলতে চাইছে। এমনকী তাকে রেস্টুরেন্টের বারান্দায় আসার অনুরোধও করে তারা।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকটা সময় ভেতরে থাকার পর নিরাপত্তারক্ষীদের সহায়তায় ভিড় ঠেলে কোনোমতে বের হয়ে আসেন মেসি। তাকে ছুঁয়ে দেখতে ভক্তদের পাগলামি ছিল দেখার মতো, যেন ছিনিয়ে নিতে চাইছে তাকে। সেকেন্ডের মধ্যে কেউ বা সেলফি তুলছেন। অনেক কষ্টে ভিড় সামলে মেসিকে গাড়িতে তুলে দেন তার নিরাপত্তারক্ষীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...