| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে মুসলিম ফুটবলার জন্য বিশাল সুখবর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৯:৩৬:২২
ইংলিশ প্রিমিয়ার লিগে মুসলিম ফুটবলার জন্য বিশাল সুখবর

অনেক সময় দেখা যায় ম্যাচ চলাকালীনই রোজা ভেঙে ইফতার করেন অনেকেই। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ইফতারির সময় কিছুক্ষণের জন্য তামিয়ে দেওয়া হবে খেলা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।

ইংলিশ এই প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়ের সংখ্যাটা অনেক বেশি। যাদের মধ্যে অন্যতম তারকা ফুটবলার লিভারপুলের মোহামেদ সালাহ, চেলসির এনগোলো কন্তে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজরা। প্রতি বারের মতো এবারও তারা রোজা রেখেই মাঠে খেলতে নামবেন।

জানা যায় যে আগামী এক সময় ইফতারির সময় ম্যাচে বিরতি দেওয়ার ব্যাপারে রেফারিং বডি থেকে ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে তরল জাতীয়, এনার্জি জেলস বা এর সম্পূরক কিছু দিয়ে যেন রোজা ভাঙতে পারেন ফুটবলাররা। তবে ম্যাচ শুরুর আগে যেসব খেলোয়াড়ের বিরতি প্রয়োজন তাদের একটি তালিকা রেফারিকে দিতে হবে ক্লাবগুলোর।

দুই বছর আগে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখা হয়েছিল। তখন রোজা ভেঙে ইফতারি করেছিলেন প্যালেসের দুই ফুটবলার ওয়েসলি ফোফানা ও চেইকু কুয়াতে। তাদের ইফতার করতে দেখে গোলকিক নিতে সময় নেন লেস্টার সিটি গোলরক্ষক ভিসেন্তে গেয়াতা। তাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোফানা লিখেছিলেন, ‘এটাই ফুটবলকে অপূর্ব করে তোলে। ’

গত বছর মোহামেদ এলইউনুসি ও ইয়ান ভালেরিকে ইফতারির সুযোগ করে দিতে কিছুক্ষণ বন্ধ ছিল বার্নলি-সাউদাম্পটন ম্যাচ।

ইংল্যান্ডে কাল থেকে শুরু হচ্ছে রমজান। এই মাসের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। যদিও এই ম্যাচে বিরতির প্রয়োজন হবে না। কারণ ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সাড়ে ১২টায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...