| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডেতে বাংলাদেশের ৩ ক্রিকেটারের দখলে দ্রুততম ৫ সেঞ্চুরি, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৭:৫০:২৪
ওয়ানডেতে বাংলাদেশের ৩ ক্রিকেটারের দখলে দ্রুততম ৫ সেঞ্চুরি, জানুন বিস্তারিত

গত সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনিংসের শেষ বলে এক রান তুলে নিয়ে তিনি ৬০ বলে তার শতক পূরণ করেন। তাতে বাংলাদেশও নিজেদের ৫০ ওভারের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে। তবে বৃষ্টির কারণে আইরিশরা ব্যাট করতে না পারায় পরিত্যক্ত হয় ম্যাচটি।

২০ মার্চ ২০২৩ এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুলাওয়েতে ২০০৯ সালে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৬৩ বলে শতক তুলে নিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রান তুলে তার ওই ইনিংস থামে রান আউট হওয়ার মাধ্যমে। জিম্বাবুয়েকে ৩২১ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ৪৯ রানের ব্যবধানে।

ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় বাংলাদেশের আরও ৩ ক্রিকেটারের নাম রয়েছে। ২০০৯ সালের অক্টোবরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে এবার ৬৮ বলে সেঞ্চুরি তুলে নেন টাইগার অলরাউন্ডার সাকিব। ওই ম্যাচে ৬৯ বল মোকাবিলায় ১০৫ রানে অপরাজিত থাকেন সাকিব। ম্যাচটি ৭ উইকেটে জিতে যায় টাইগাররা।

তালিকার চার নম্বরে আবার জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ৬৯ বল মোকাবিলায় শতক তুলে নিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। তার ইনিংস থামে ৭৭ বল মোকাবিলায় ১০৬ রানে।

তালিকার পাঁচ নম্বর সেঞ্চুরিটা দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকারের। চট্টগ্রামে ২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ বলে শতক হাঁকিয়েছিলেন সৌম্য। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৯২ বল মোকাবিলায় ১১৭ রানে। ম্যাচটি ৭ উইকেটের ব্যবধানে জিতে যায় বাংলাদেশ।

সৌম্যের চেয়ে মাত্র ২ বল বেশি খেলে গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৮৩ বলে তার অনবদ্য ১০০ রানের অপরাজিত ইনিংসে ভর করে সাড়ে ছয় বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...