| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মেয়েদের আইপিএলে দুর্দান্ত জয় দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্সের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৬:৪৯:৫৮
মেয়েদের আইপিএলে দুর্দান্ত জয় দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্সের

হরমনপ্রীত কৌরের দল আগেই প্লে-অফে উঠে গিয়েছিল। মুম্বাই এবং দিল্লির শেষ ম্যাচের পরে ঠিক হবে, কারা সরাসরি ফাইনালে খেলবে। দুই এবং তিন নম্বরে থাকা দলকে প্লে-অফ খেলতে হবে ফাইনালে উঠতে গেলে।

আজ গ্রেস হ্যারিসের ৪১ বলে ৭২ রান প্লে অফে তুলে দিল ইউপি ওয়ারিয়র্সকে। এক বল বাকি থাকতে গুজরাত জায়ান্টসকে হারায় ইউপি। এর ফলে অ্যালিসা হিলি, দীপ্তি শর্মাদের ইউপি যেমন প্লে-অফ খেলার যোগ্যতা পেয়ে গেল, সে রকম অ্যাশলে গার্ডনার-হারলিন দেওলদের গুজরাত ছিটকে গেল ডব্লিউপিএল থেকে।

বেরেবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ছ’উইকেটে ১৭৮। সর্বোচ্চ রান গার্ডনারের (৩৯ বলে ৬০)। দয়ালান হেমলতা করেন ৩৩ বলে ৫৭। এর পরে ব্যাট করতে নেমে ইউপি তিন উইকেট হারিয়েছিল ৩৯ রানে। ইউপি-কে লড়াইয়ে ফিরিয়ে আনেন টালিয়া ম্যাকগ্রা (৩৮ বলে ৫৭) এবং গ্রেস হ্যারিস। তা সত্ত্বেও হারের সামনে চলে এসেছিল ইউপি। কিন্তু সোফি একেলস্টোন ১৩ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। শেষ দু’বলে ইউপি-র দরকার ছিল দু’রান। স্নেহ রানার করা শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন একেলস্টোন।

অপরদিকে, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মুম্বাই আটকে যায় ৮ উইকেটে ১০৯ স্কোরে। দিল্লির হয়ে দু’টো করে উইকেট নেন মারিজ়ান ক্যাপ, শিখা পাণ্ডে এবং জেস জোনাসেন। রান তাড়া করতে নেমে ৯ ওভারে এক উইকেট হারিয়ে রান তুলে দেয় দিল্লি। শেফালি বর্মা ১৫ বলে ৩৩ করেন। মেগ ল্যানিং অপরাজিত থাকেন ৩২ রান করে। মুম্বাই অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ‘‘আমরা অন্তত ৪৫ রান কম করেছি।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...