| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিরাট-রোহিতের সামনে বাঁহাতি ফাস্ট বোলারের জুজু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৬:২৩:৫৯
বিরাট-রোহিতের সামনে বাঁহাতি ফাস্ট বোলারের জুজু

ভারতীয় ব্যাটসম্যানরা এখনও বাঁহাতি ফাস্ট বোলারদের সামলাতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও তা দেখা যাচ্ছে। মিচেল স্টার্কের বিপক্ষে খেলতে হিমশিম খাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল। কেন এখনও এই সমস্যা দূর হচ্ছে না? আরেকটা বাঁ-হাতি হাতি বুঝিয়ে দিল সমাধান। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, বাঁ-হাতি বোলারদের সামনে বিরাটের কীভাবে খেলা উচিত।

এ বিষয়ে ওয়াসিম আক্রাম বলেছেন, ‘‘বিরাট, রোহিত, রাহুলরা প্রত্যেকে বড় ব্যাটার। কিন্তু বাঁ হাতি পেসারদের খেলার সময় সমস্যা হচ্ছে। বিশেষ করে যে বল ভিতরের দিকে ঢুকে আসছে সেই বলে ওরা আউট হচ্ছে বেশি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা দেখে আমার সেটাই মনে হয়েছে।’’

এই সমস্যা সমাধানের জন্য ব্যাটিং টেকনিকে খুব বেশি বদলের প্রয়োজন নেই বলে মনে করেন ওয়াসিম আক্রাম। শুধু কয়েকটি বিষয় মাথায় রাখতে ভারতীয় ব্যাটারদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘‘বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে সামনের পা খুব বেশি বাড়িয়ে দিলে সমস্যা। তা হলে যে সব বল ভিতরে ঢুকে আসে সেই বলে শট মারা মুশকিল হয়ে যায়। তাই পা সামনের দিকে সামান্য বার করে খেলতে হবে। সেই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত বল দেখতে হবে। আগে থেকে কোনও শট ভাবলে হবে না। বল অনুযায়ী খেলতে হবে।’’

পাকিস্তানী এই ফাস্ট মতে, যদি বোলারের কব্জির দিকে নজর দেওয়া যায় তা হলে বোঝা যাবে বল কোন দিকে সুইং হতে পারে। কিন্তু সেটা সব সময় সম্ভব নয়। তাই শট নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আক্রম বলেন, ‘‘বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে যত বেশি সম্ভব সোজ ব্যাটে খেলার চেষ্টা করতে হবে। কারণ, আড়া ব্যাটে খেলতে গেলেই বল প্যাডে লাগার সম্ভাবনা থাকবে। সেটা মাথায় রাখলেই সফল হবেন বিরাট, রোহিতরা।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...