| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্যঃ মেসির দেশ আর্জেন্টিনা সব ম্যাচ হেরেছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৫:২৫:৪৭
অবিশ্বাস্যঃ মেসির দেশ আর্জেন্টিনা সব ম্যাচ হেরেছে

বাংলাদেশ-থাইল্যান্ড সেমিফাইনাল শুরুর আগে ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকে পড়ে আর্জেন্টিনা। বিদায় নিতে আসা আর্জেন্টিনার কাবাডি খেলোয়াড়রাও হতাশ হননি। দেশে ফিরে যাচ্ছে আর্জেন্টিনা। একটি ম্যাচেও জিততে পারেননি কেন? মেসি যখন শুনলেন তার দেশ বাংলাদেশে এসেছে এবং কাবাডি টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। কী ভাববেন মেসি? এমন কথায় ফ্রান্সিসকো গ্রোসম্যান বললেন, ‘বাংলাদেশে মেসি এসেও কাবাডিতে জেতাতে পারবেন না।’

কাবাডি ম্যাটের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন ফ্রান্সিসকো। পেছনে উচ্চ শব্দে গান বাজছিল। কথা শোনা যাচ্ছিল না। পুনরায় জানতে চাইলে কানের কাছে এসে ফ্রান্সিসকো বললেন, ‘বাংলাদেশে মেসিকে নিয়ে এলেও কাবাডিতে আর্জেন্টিনাকে জেতাতে পারবে না। এখানে ভালো খেলা হয়। আমরা খেলেই পারছি না। আরো প্রস্তুতি নিয়ে আসতে হবে। শুধু ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ফাইট হয়েছিল।’

বাংলাদেশ সফর প্রসঙ্গে আক্ষেপের কথা শোনালেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। তারা নাকি পুলিশের কড়া নজরে ছিলেন বলে যেখানে খুশি সেখানে ঘোরাঘুরি করতে পারেননি। ফ্রান্সিসকো বললেন, ‘পুলিশ সারাক্ষণ পাহারা দিয়েছে। কোথাও যেতে পারিনি। বাংলাদেশের অনেক কিছু দেখতে চেয়েছিলাম। হয়নি পুলিশ পেছনে লেগেই ছিল। কেডস কিনতে গিয়েছিলাম। এছাড়া কোথাও যেতে দেয়নি।’

এছাড়া, জেভিয়ের, মার্টিনেজ, লাউতেরা গ্রোসম্যান, মলিনা আর্জেন্টাইন ভাষায় কি যেন বললেন। সেটা শুনে ফ্রান্সিসকো তর্জমা করে জানালেন ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু বাড়িতে গিয়ে ভালো লেগেছে। ফ্রান্সিসকো বললেন, ‘খুব ভালো লেগেছে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে। জাদুঘরে অনেক কিছু দেখেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...