| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্টেডিয়ামে মেসিকে কটূক্তি, জানুন বার্সেলোনার তারকা ফুটবলারের ভাষ্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১২:২৩:৩২
স্টেডিয়ামে মেসিকে কটূক্তি, জানুন বার্সেলোনার তারকা ফুটবলারের ভাষ্য

মেসি মাঠে নামার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন এই সুপারস্টারকে অপমান করছেন পিএসজি ভক্তরা। লিওনেল মেসির পিএসজির ভবিষ্যত প্রশ্নবিদ্ধ। এদিকে জল্পনা বাড়িয়ে মেসির পাশে দাঁড়ালেন মেসির সাবেক ক্লাব বার্সেলোনার তারকা সের্গি রবার্তো।

সাংবাদিক জেরার্ডো রোমেরোকে রবার্তো বলে দিয়েছেন, “মেসির বার্সায় আগমন কে না চায়? আমরা তো হাত বাড়িয়েই রয়েছি। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ এই নিয়ে মেসি, ক্লাব প্রেসিডেন্ট, কোচ অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মেসিকে অসম্মানিত হওয়ার বিষয়েও মুখ খুলেছেন তিনি, “কেউ বুঝতে পারছে না, মেসি তো প্যারিসে ভালোই ফর্মে রয়েছে। গোল করছে, এসিস্টে সাহায্য করছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দায় ওঁর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ও অসাধারণ একজন ফুটবলার। এটা খারাপ লাগছে যে ওঁর সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। ও যদি এখানে আসে, তাহলে সর্বোচ্চ সম্মানই পাবে।”

মেসির বার্সায় ফেরার জল্পনার মধ্যেই মেসির এজেন্ট স্বয়ং তাঁর পিতা জর্জে মেসি সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন সম্প্রতি। বলে দিয়েছেন, মেসির বার্সায় প্রত্যাবর্তন বেশ কঠিন।

মেসির বাবা ইএসপিএন-কে বলে দিয়েছেন, “মনে হয় না ও এর বার্সায় ফিরবে। ওখানে ফেরার মত পরিস্থিতি নেই।” তবে প্রত্যাবর্তনের সম্ভবনা পুরোপুরি উড়িয়েই দিচ্ছেন না তিনি, “এখনও পুরোপুরি জানি না। জীবন অনেক সময় অপ্রত্যাশিত বাঁক নেয়।” তিনি বলেছেন, কিংবদন্তি সুলভ খ্যাতি অর্জন করে কাতালান ক্লাব থেকে মেসির আবেগী বিদায়, আর্থিক সমস্যায় জড়িয়ে মেসিকে ছেড়ে দেওয়া, মিডিয়া স্ক্রুটিনি মেসিকে নতুন করে চুক্তি সই করতে দেয়নি। পরে মেসি পিএসজিতে নাম লেখান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...