| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রুনোর জোড়া গোলে শেষ চারে ম্যানচেস্টার ইউনাইটেড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১২:০১:৪৯
ব্রুনোর জোড়া গোলে শেষ চারে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন। ম্যানেজার এরিক টেন হাগও পর্তুগিজ তারকাকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। রোববার এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা হয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। দুটি গোল করেন তিনি। ম্যান ইউ ফুলহ্যামকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

ঘরের মাঠে শুরুতে মোটেও স্বস্তিতে ছিল না ম্যান ইউ। বরং ৫০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো। তাঁর দ্বিতীয় গোল সংযুক্ত সময়ে (৯০+৬)। আর একটি গোল করে যান মার্সেল সাবিতজ়া (৭৭ মিনিট)।

খেলার পরে উল্লসিত টেন হ্যাগ বলেছেন, ‘‘মাঠে ব্রুনো যে কত বড় ভূমিকা পালন করে, সেটা ফের প্রমাণ করে দিয়েছে। ও-ই দলের যোগ্য নেতা। গোল যেমন করতে পারে, তেমনই খেলাও তৈরি করতে সিদ্ধহস্ত।’’ যোগ করেছেন, ‘‘আমি ওকে বরাবর আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শ মেনেই ব্রুনো দুটো গোল করেছে।’’

শেষ চারে ওঠার সুবাদে সেমিফাইনালে ম্যান ইউ খেলবে ব্রাইটনের বিরুদ্ধে। তার আগে দলকে আরও ক্ষুরধার করে তোলার ইঙ্গিত দিয়েছেন টেন হ্যাগ। তিনি বলেছেন, ‘‘প্রথমার্ধে আমাদের বিরুদ্ধে গোল হয়ে যাওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় গোলের নীচে দুর্দান্ত ভূমিকা পালন করেছে দাভিদ দা হিয়া। একটা সময় ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। আবার দাভিদ নিজের মেজাজে ফিরতে শুরু করেছে। তবে শেষ চারের ম্যাচে আমাদের আরও নিখুঁত খেলতে হবে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...