| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজঃ শূন্য রানে ৭ উইকেট দখল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১১:২৩:৫৮
ব্রেকিং নিউজঃ শূন্য রানে ৭ উইকেট দখল

সুনীল নারাইন নামক ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী এই বোলিং করেছেন।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল তাদের ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারাইন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে, প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।

গত শনিবার প্রথমে ব্যাট করতে নামা ক্লার্ক রোড প্রথম তিন উইকেট হারায় ৩০ রানের মধ্যে। এরপর নারিনের ঘূর্ণির কবলে পড়ে তারা। চতুর্থ থেকে দশম, ক্লার্ক রোডের শেষ ৭ উইকেটই তুলে নেন ডানহাতি এ অফ স্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দুজন এলবিডব্লু আর একজন বোল্ড।

তবে উইকেটসংখ্যার চেয়ে অবিশ্বাস্য রান না দেওয়াটা। ৪০ ডেলিভারির মধ্যে উইকেট পেয়েছেন ৭টিতে। বাকি ৩৩ বলে এক রানও নিতে পারেননি কেউ। অথচ নারিনের অপর প্রান্তে বল হাতে নেওয়া সব বোলারই রান দিয়েছেন। ক্লার্ক রোড প্রথম ইনিংসে ৭৬ রান তোলে।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। তোলে ৩২৫ রান। এই ইনিংসে ১০১ রানে ৬ উইকেট নেন নারিন। কুইনস পার্ক ম্যাচ জেতে ৫ উইকেটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...