| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতের দ্বিতীয় ওয়ানডেতে শোচনীয় পরাজয়, জানুন বিস্তরিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১৬:৩১:১০
ভারতের দ্বিতীয় ওয়ানডেতে শোচনীয় পরাজয়, জানুন বিস্তরিত

ভারত গত চার বছর ধরে ১০ উইকেট হেরেছে। গত চার বছরে, দুটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ১০ উইকেটে হেরেছে। এই অস্ট্রেলিয়াই ২০২০ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল! এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫৫ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ জোড়া শতরান করে দলকে জয়ের পথে নিয়ে যান।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। পাকিস্তানি বোলারদের দাপটে ভারত ২০ ওভারে ১৫১ রান তুলেছিল। জবাবে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটেই জিতে যায় পাকিস্তান। বাবর ৬৮ ও রিজওয়ান ৭৯ রানে অপরাজিত থাকেন।

এরপর আসে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হারতে হয় ভারতকে। ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ের আশাও শেষ হয়ে যায়।

গতকাল রোববার (১৯ মার্চ) বিশাখাপত্তনমে দ্বিপক্ষীয় সিরিজে আবারও ১০ উইকেটে হারল ভারত। অজি পেসারদের দাপটে বিরাট কোহলিরা ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। মিচেল স্টার্ক নেন ৫ উইকেট। জবাবে ১১ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৬৬ ও ট্রাভিস হেড ৫১ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে বলের হিসাবেও সবচেয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। ২৩৪ বল বাকি থাকতে ম্যাচ হারেন রোহিতরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১২ বলে হেরেছিল তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...