লিটন ও শান্তর হাফ সেঞ্চুরি, জানুন সর্বশেষ স্কোর
আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
এখন বোলিং করছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসকে। অভিষেক হচ্ছে তাঁর। এ মুহূর্তে মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন করছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য দলে নেই মোস্তাফিজ। তাঁর জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। আগেই যেমন বলা হয়েছে—এ ম্যাচেও নেই মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এনেছে একটিই পরিবর্তন।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
স্কয়ার লেগে খেলেছিলেন লিটন দাস। রান নেবেন কি না, সেটি নিশ্চিত ছিলেন না লিটন বা তামিমের কেউই। একটু দেরি করে দৌড়ানো শুরু করেন দুজন, তবে বিপজ্জনক প্রান্তে ছিলেন তামিম। মার্ক এডেয়ারের থ্রো সরাসরি ভাঙে স্ট্রাইক প্রান্তের স্টাম্প। দুই ওভারে টানা দুই চার মেরে ছন্দে আসার ইঙ্গিত দেওয়া তামিম হলেন রানআউট। ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচেই মোটামুটি শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরেছিলেন আগেভাগেই। আরেকবার মোটামুটি শুরু করলেও ইনিংস বড় করা হলো না বাংলাদেশ অধিনায়কের। প্রথম পাউয়ারপ্লের শেষ বলে গিয়ে প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ওপেনিং জুটি ভাঙল ৪২ রানে।
২১তম ওভারের প্রথম বলে হামফ্রিসকে শর্ট লেংথে পেয়ে ওয়াইড লং অফ দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করে ফেলেছেন লিটন। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৫৪ বল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫২ রান। ৩১ বলে ২৩ রানে ব্যাট করছেন তামিম ও ৭১ বলে ৭০ রানে সংগ্রহ করেছেন লিটন।
এখন ব্যাট করছেন নাজমুল হাসান শান্ত ৬১ বলে ৫২ রান, সাকিব আল হাসান ৬ বলে ৪ রান।
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ হলো তামিম ইকবালের।এ ইনিংস শুরুর আগে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম। ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ হলো তাঁর।
যদিও সব রান বাংলাদেশের হয়ে আসেনি তাঁর, বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক করেন ৫৭ রান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রানই নেই। ১৩ হাজারের ওপর আছে দুজনের—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
