| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের জন্য ছাড়পত্র পাননি লিটন, জানুন হচ্ছেন কেকেআরের ওপেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১৫:২৯:৩১
আইপিএলের জন্য ছাড়পত্র পাননি লিটন, জানুন হচ্ছেন কেকেআরের ওপেনার

আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বেশ ঝামেলার মধ্যে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কয়েকটা ম্য়াচে থাকতে পারবেন না বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাদের আইপিএল টুর্নামেন্ট খেলার জন্য NOC দেয়নি।

সাকিবের অনুপস্থিতি দলকে খুব একটা বিড়ম্বনার মধ্যে না ফেললেও, লিটনের অভাব অবশ্যই অনুভব করবে কেকেআর ব্রিগেড। কারণ দলের ওপেনার নিয়ে একটা বড় সমস্যা রয়েছে। গত কয়েকটা মরশুম ধরেই ওপেনিং সমস্যার সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, লিটন দলে যোগ দিলে হয়ত সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। কিন্তু, সে গুড়ে আপাতত বালি!

এই পরিস্থিতিতে লিটন যদি একান্তই কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম কয়েকটা ম্যাচ খেলতে না পারেন, তাহলে কেকেআর ব্রিগেডের হাতে বিকল্প কী রয়েছে? আসুন সেইদিকেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ এই পরিস্থিতিতে সবথেকে যোগ্য বিকল্প হয়ে উঠতে পারে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে শুধুমাত্র ধরেই রাখেনি, গোটা ক্রিকেট বিশ্বে তিনি অন্যতম বিধ্বংসী ওপেনার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ফলে যেহেতু লিটনের ভারতে আসার ক্ষেত্রে আপাতত সমস্যা দেখা গিয়েছে, তাঁর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রহমানুল্লাহ গুরবাজকে ওপেনিং স্লটে দেখা যেতেই পারে।

যদি বিদেশি ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়া নিয়ে কোনও সমস্যা দেখা দেয়, তাহলে রহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে এন জগদীশনকে ওপেন করতে দেখা যেতে পারে। ২০২৩ আইপিএল নিলামের ঠিক আগেই এন জগদীশনকে ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে চেন্নাই যে তাঁকে ছেড়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা ইতিমধ্যেই ২০২২ বিজয় হাজারে ট্রফিতে প্রমাণ করে দিয়েছেন এন জগদীশন। এই টুর্নামেন্টে জোড়া শতরান হাঁকিয়েছেন তিনি।

একটা সময় ছিল যখন সুনীল নারিনকে ওপেনার হিসেবে ব্যবহার করত কলকাতা নাইট রাইডার্স। ফলে একান্তই যদি কোনও অসুবিধে হয়, তাহলে তিনিও ওপেনার হিসেবে কাজ চালিয়ে দিতে পারবেন। পাশাপাশি দলের হয়ে তিনি ব্যাট হাতে ধামাকাদার শুরুয়াতও করতে পারেন, কারণ পাওয়ার প্লে চলাকালীন তিনি নিজের উইকেটের পরোয়া না করেই দ্রুত গতিতে রান তুলতে পারেন। এবারও লিটন দাসের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে সতীর্থ ওপেনার হিসেবে ভাবতেই পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...