| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তামিমের নতুন ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১৫:২৬:২৩
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তামিমের নতুন ইতিহাস

আজ ২০ মার্চ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিতে চাই এই ম্যাচের জয়ের মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চান আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব-তামিমরা। প্রথমে ব্যাট করে সাকিব, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম স্বাচ্ছন্দ্যে ব্যাট করেন। এরপর বোলিংয়ে ফাস্ট বোলারের আরাধনায় তাসকিনের বিস্ফোরক বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন আইরিশ খেলোয়াড়রা।

এদিকে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ হলো তামিম ইকবালের। এ ইনিংস শুরুর আগে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম। ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ হলো তাঁর।

যদিও সব রান বাংলাদেশের হয়ে আসেনি তাঁর, বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক করেন ৫৭ রান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রানই নেই। ১৩ হাজারের ওপর আছে দুজনের—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...