| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১৩:০১:২৬
আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা

আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে সাকিব-তামিমরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা স্বচ্ছন্দ-সাবলীল ব্যাটিং করেছেন। এরপর বোলিংয়ে পেসার এবাদতের সঙ্গে তাসকিনের বারুদ ঝরানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আইরিশরা।

প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে ১৮৩ রানের জয়টি যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এমন রেকর্ড গড়া জয়ের পর খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি উজ্জীবিত ও অনুপ্রাণিত টাইগাররা।

প্রথম ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে পারলে আইরিশদের সিরিজে ফেরা অনেক কঠিনই হবে। তাই সিরিজ জয়ের লক্ষ্যে তামিম-সাকিবরা দ্বিতীয় ম্যাচে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), ইয়াসির আলী/মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকার টাকার (উইকেট-কিপার), কুর্টিশ ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডাইর ও গ্রাহাম হুম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...