| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধোনিদের দল চেন্নাইয়ের জন্য চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১২:২৪:০১
ধোনিদের দল চেন্নাইয়ের জন্য চরম দুঃসংবাদ

আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন। তবে চেন্নাই তাকে সামাল দিয়েছে। বদলি হিসেবে আনা হয়েছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার সিসান্দা মাগালাকে।

আইপিএল শুরুর আগে নিলামে জেমিসনকে ১ কোটি রুপিতে কিনেছিল সিএসকে। কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় ইনজুরিতে পড়েন কিউই তারকা ফাস্ট বোলার। পুরো প্রতিযোগিতায় তাকে পাওয়া যাবে না। তাই আইপিএল শুরুর আগেই জেমিসনকে বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস।

দক্ষিণ আফ্রিকার মাগালা আন্তর্জতিক ক্রিকেটে এখন পর্যন্ত একেবারে নতুন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কারণে তাঁকে দলে নিয়েছে চেন্নাই। মাগালার ন্যুনতম মূল্য ৫০ লক্ষ টাকাতেই দলে নেওয়া হয়েছে তাঁকে।

আসন্ন আইপিএল আবার তার পুরনো ফরম্যাটে ফিরেছে। অর্থাৎ, হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। সেই কারণে নিলামে সব দল নিজেদের মাঠের পিচ অনুযায়ী ক্রিকেটার কেনার চেষ্টা করেছে। ইতিমধ্যেই চেন্নাইয়ের শিবির শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই শিবিরে রয়েছেন ধোনি। বাকিরাও ধীরে ধীরে যোগ দিচ্ছে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে চেন্নাই। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ৩১ মার্চ আমদাবাদে মুখোমুখি হবে দু’দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...