| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ২১:০৩:৪৭
মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ

তবে নিজেদের মাঠে আয়োজন না করে বাংলাদেশকে আইরিশরা আতিথেয়তা দিবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।বর্তমানে বাংলাদেশ সফর করা আয়ারল্যান্ড ক্রিকেট দলের বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম খেলা শুলা বিশয়ক খেলাধুলা বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান

এসেক্স ক্রিকেট ক্লাব দুই দেশের এই সিরিজ আয়োজন করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ৯ মে চেমসফোর্ডে শুরু হবে প্রথম ওয়ানডে। আগামী ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ১৪ মে তৃতীয় ও শেষ ম্যাচটি আবার হবে দিনের আলোয়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কেমব্রিজে ৭ মে একটি ওয়ার্মআপ ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ওয়ার্মআপ ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ না হতেই বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ হবে বাকি দুই ওয়ানডে। ২৭ মার্চ থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট।

মাসখানেক পরই ফিরতি সফরে যাবে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। এই সিরিজ দিয়েই ওয়ানডে সুপার লিগের চক্র শেষ করবে তামিম ইকবালের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...