ভারতের কোহলিকে নিয়ে অদ্ভুত এক ভবিষ্যৎবাণী শোয়েব আখতার
দর্শক স্টেডিয়ামে মাঠের কোনায় কোনায় ভরে যায় শুধু এই ভারত এবং পাকিস্তানের খেলা উপভোগ করার জন্য। তবে এই দুই দল সবসময় লেগে থাকে সাপে-নেউলে মত। তবে এবার ভারতের বর্তমান দুর্দান্ত ফর্মে থাকা কোহলিকে নিয়ে অবিশ্বাস্য এক ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার
পাকিস্তানের এই প্রাক্তন খেলোয়াড়রা ক্রমাগত নতুন প্লেয়ারদের নিয়ে নানা রকম মন্তব্য করে থাকেন। কখনো তাদের ভুল শুধরে দেন তো কখনো তাদেরকে নিয়ে কটাক্ষ করতে থাকেন। তেমনই একজন হলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। সর্বদা তিনি খবরের শিরোনামে থাকেন। প্রায়শই পাক ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে থাকেন এই কিংবদন্তি।
তবে এবার খবরের শিরোনামে উঠে আসলেন এই পাক কিংবদন্তি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কে নিয়ে মন্তব্য করে বসলেন তিনি। ভারতীয় দলের এই ব্যাটসম্যানকে এই যুগের সেরা ক্রিকেটার হিসাবেও গণ্য করা হয়ে থাকে। একজন প্লেয়ার হিসাবে তিনি সকলের পছন্দের একজন। শোয়েব আখতার বিরাট কোহলির ব্যাটিং নিয়ে এবার এক মন্তব্য করে সমাজ মাধ্যমের লাইমলাইটে চলে আসলেন।
প্রথমত পাক সাবেক ক্রিকেটার শোয়েব আখতার বিরাট কোহলির একজন মস্ত বড় ভক্ত। বহু ইন্টারভিউতে বিরাটকে নিয়ে প্রশংসা করে থাকেন শোয়েব। কিন্তু এবার বিরাটকে নিয়ে করে ফেললেন এক ভবিষ্যতবাণী। তবে এই ভবিষ্যতবাণী সবার পছন্দের নাও হতে পারে। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করে শোয়েব।
তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির দুরন্ত শতরান দেখে বেশ আপ্লুত হয়েছেন। এরপর তিনি কোহলিকে নিয়ে মন্তব্য করে বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি ১১০ টি শতরান করবেন। তিনি এখন তার পুরানো ফর্ম ফিরে পেয়েছেন। যেভাবে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেন দেখে বেশ ভালো লাগলো।” আপনাদের জানিয়ে রাখি, ৩৪ বছর বয়সী বিরাট কোহলি শতরান করার তালিকায় ইতিমধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে মোট ৭৫ টি শতরান করেছেন।
ভারতীয় দলের এই কিংবদন্তি প্রায় ৩ বছর অপেক্ষা করেছিলেন শতরান পাওয়ার জন্য। দীর্ঘ সময় ধরে আউট অফ রানে থাকা বিরাট কোহলি এখন ফর্মে ফিরেছেন। বিগত ৬ মাসের মধ্যে তিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান জুড়ে দিয়েছেন। ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে সেঞ্চুরির ফাঁড়া কাটিয়েছিলেন বিরাট। এরপর বাংলদেশের বিরুদ্ধে ডিসেম্বরে শেষ ওডিআই ম্যাচে শতরান করেন কিং কোহলি।
বছরের শুরুতে আবার শ্রীলঙ্কান দল সামনে আসলে তাদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২ টি শতরান লাগান বিরাট এবং এই ফরম্যাটে ৪৬ তম শতরান সম্পূর্ণ করেন। সচিন তেন্ডুলকরকে টপকাতে এই ফরম্যাটে আর ৪ টি শতরান করতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সচিনকে টপকাতে গেলে এখনো ২৫ টি শতরান করতে হবে। ভারতীয় দলের এই কিংবদন্তি ১০৮ টেস্টে ৪৮.৯৩ গড়ে করেছেন ৮৪১৬ রান এবং ২৭২ ওডিআই ম্যাচে ৫৭.৭০ গড়ে করেছেন ১২৮০৯ রান। দুই ফরম্যাটে তিনি লাগিয়েছেন ৭৪ টি শতরান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
