| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই থেকে ফিরেই অনুশীলনে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ১৪:০৯:০৩
দুবাই থেকে ফিরেই অনুশীলনে সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর সাকিব সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দুবাইয়ে একটি ব্যবসা উদ্বোধন করতে। সেখান থেকে ফেরার পর দলে যোগ দেন। শনিবার (১৮ মার্চ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এদিকে ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন উদীয়মান ব্যাটসম্যান জাকির হাসান। তার পরিবর্তে রনি তালুকদারকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া রনি ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চমক দেখান। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন তিনি। দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেললেও রনির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। আইরিশদের বিপক্ষে সিরিজে সে সুযোগ পাচ্ছেন তিনি।

এদিকে শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গা গরম করার সময় ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। মাঠ থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে স্বস্তির খবর জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চোখে ফুটবল লাগলেও তা তেমন গুরুতর নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...