| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের স্পিন আক্রমণে আয়ারল্যান্ড খুবই সতর্ক: হ্যারি ট্যাকটর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ১২:৩৯:৪২
বাংলাদেশের স্পিন আক্রমণে আয়ারল্যান্ড খুবই সতর্ক: হ্যারি ট্যাকটর

হ্যারি ট্যাক্টর বলেন, ‘ওদের স্পিনাররা খুবই ভালো করছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। তবে স্পিন আক্রমণকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে আমাদের। সাকিব তো আছেই, নাসুম অথবা মেহেদী, যে-ই খেলুক, আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হবে।’

ট্যাক্টর মনে করেন সবাই মিলে ভালো খেললে জয় পাওয়া সম্ভব, ‘যদি সবাই মিলে ভালো খেলি, তাহলে আমাদের জয়ের দারুণ সুযোগ আছে। তবে এই কন্ডিশনে আমাদের খুব ভালো খেলতে হবে।’

এদিকে আয়ারল্যান্ডের আরেক বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল বললেন, ‘সাম্প্রতিক সময়ে তারা (বাংলাদেশ) খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।’

আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...