| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বছর হয়ে গেছে ইংল্যান্ডে খেলতে যাই না: তামিমের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ১২:৩৪:৫৬
১৩ বছর হয়ে গেছে ইংল্যান্ডে খেলতে যাই না: তামিমের

২০১০ সাল থেকে ইংলিশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। সেবার টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজও হেরেছে টাইগাররা। তবে ব্রিস্টলে সিরিজের শেষ ম্যাচে তামিমরা জিতেছে ৫ রানে। সেই সিরিজের পর বাংলাদেশে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ইংল্যান্ড।

দুটি ওয়ানডে সিরিজ হারলেও সাকিব আল হাসানের দল সম্প্রতি টি-টোয়েন্টিতে জস বাটলারদের হোয়াইটওয়াশ করেছে। এদিকে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজ খেলা হচ্ছে না। বাংলাদেশ শেষবার তিন ম্যাচের ওয়ানডে খেলতে ২০০৮ সালে ক্যাঙ্গারুদের দেশে গিয়েছিল।

তামিম বলেন, ‘বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যে আমাদের প্রায়ই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সফর করা উচিত। আমি জানি না আসলে এটা কেন হয় না। ১৩ বছর হয়ে গেছে আমরা ইংল্যান্ডে খেলতে যাই না। এটা দুঃখজনক যে আমরা এত ভালো করার পরও সফর করিনি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।'

বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফরে দলের তরুণ সদস্যদের একজন ছিলেন তামিম। সেই সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে খেলা দুটি ইনিংসের স্মৃুতিচারণ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

‘সেই ইনিংস দুটি সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের উচিত আমাদের আরও বেশি আমন্ত্রণ (দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য) জানানো। তোমাদের ওইখানে আমরা যখন শেষবার খেলেছিলাম তখনকার ফলাফলটা আসলে দুর্ভাগ্যজনক ছিল।’

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। যেখানে তামিমদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল প্রচুর দর্শক। তামিম বলেন, ‘আমি তোমাকে এটা নিশ্চিত করতে পারি খেলা হলে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সমর্থক বেশি হবে। তুমি যদি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা মনে করো তাহলে দেখবে আমরা ইংলিশ সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমরা ইংল্যান্ডে খেলার আমন্ত্রণ পেলে গ্যালারি ফুল হাউজ হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...