| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা করলো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ২১:২৫:০১
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা করলো ভারত

রোহিত না খেলায় ভারতের ওপেনিং জুটিতে শুভমন গিলের সঙ্গে দেখা যেতে পারে ঈশান কিশনকে। ২০২২ সালের ডিসেম্বর মাসে এক দিনের ক্রিকেটে সব থেকে কম বলে শতরান করেছিলেন ঈশান। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ম্যাচে দ্বিশতরানও রয়েছে তাঁর। কিন্তু এখনও ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। ঈশান আরও একটি সুযোগ পাবেন। ওয়াংখেড়েতে ভাল খেললে পরের দুই ম্যাচেও সুযোগ পেতে পারেন এই বাঁ হাতি ব্যাটার।

ভারতের এক দিনের দলে প্রত্যাবর্তন হতে পারে রবীন্দ্র জাডেজার। চোট সারিয়ে টেস্ট খেলেছেন তিনি। এ বার সাদা বলের ক্রিকেটেও দেখা যেতে পারে তাঁকে। জাডেজা খেললে বাদ পড়তে পারেন ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহালকেও একসঙ্গে খেলানো যাবে না। সে ক্ষেত্রে চহালেরই বেঞ্চে বসার সম্ভাবনা বেশি।

এ বারই কি শেষ? না কি পরের বারও হলুদ জার্সিতে ধোনি? খোলসা করলেন প্রাক্তন সতীর্থ১৭ মার্চ, শুক্রবার প্রথম এক দিনের ম্যাচে খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় এক দিনের ম্যাচ। ২২ মার্চ চেন্নাইয়ে হবে সিরিজ়ের শেষ ম্যাচ।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: শুভমন গিল, ঈশান কিশন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...