| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে নতুন গুঞ্জন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৫:৪২:১৬
আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে নতুন গুঞ্জন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, আমেরিকা প্রবাসী শহীদুর রহমান চৌধুরী শান্তু সম্প্রতি এক সপ্তাহের জন্য দেশে এসেছেন। তার সঙ্গী হয়ে এলেন আরও তিনজন। এর মধ্যে আর্জেন্টিনার একজন রয়েছে। চার সদস্যের প্রতিনিধি দলটি আর্জেন্টিনা নিয়ে বুফে ভবনে রাষ্ট্রপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠকও করেছে। বাফেট ও সফরকারী প্রতিনিধি দল এ বিষয়ে কিছু না বললেও জানা গেছে, দুই পক্ষই মূলত আসন্ন জুনের সফর নিয়ে কাজ করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গেও তারা বৈঠক করেছেন। দক্ষিণ এশিয়ায় একটি ক্লাবের নিজস্ব স্টেডিয়ামের নজির তেমন নেই। ফ্লাডলাইট সম্পন্ন স্টেডিয়াম করছে বসুন্ধরা কিংস। এখানেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা করবে এই প্রতিনিধি দল এমনটাই জানা গেছে বসুন্ধরা কিংস সূত্রে।

কিংস অ্যারেনায় আর্জেন্টিনা আসছে এমন খবর রটলেও ক্লাবটির সভাপতি ইমরুল হাসান অবশ্য জানিয়েছেন, ‘তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। আমাদের একটি প্রস্তাব দিয়েছে মাত্র। এর বেশি কিছইু না।

প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলকে এদেশে আনার জন্য উঠেপড়ে লেগেছে বাংলাদেশ। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মেসিদের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকবার। কিছুটা ইতিবাচক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তিরা। তবে সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...