| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যার কথায় ঘুরে গেল তৌহিদ হৃদয়ের খেলার ধরন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৪:২২:১৯
যার কথায় ঘুরে গেল তৌহিদ হৃদয়ের খেলার ধরন

সদ্য শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

টাইগার এই ক্রিকেটারের সুখস্মৃতি সঙ্গী করে পরদিনই হৃদয় নেমে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা লিওপার্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন।

৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৪ রান করেন হৃদয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে জাতীয় দলে অভিষিক্ত এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবের একটা কথা সবসময়ই কাজ করে তার ভেতর।

বুধবার সাংবাদিকদের হৃদয় বলেন, “সাকিব ভাইয়ের একটা কথা সবসময় আমার ভেতর কাজ করে- প্রতিপক্ষ কে আছে, বা কার সঙ্গে খেলছো; এত কিছু চিন্তা করার কিছু নেই। তুমি তোমার স্বাভাবিক যে খেলা, যেটা ভালো মনে হবে সেটা করবা”

“প্রতিটা সিনিয়র খেলোয়াড়ই অনেক মোটিভেট করেছে। প্রতিটা খেলোয়াড়কেই করে। আমি আশা করি ভবিষ্যতে যারা আসবে তাদেরও করবে। কারণ সিনিয়র খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ, তাদের একটা কথা একটা খেলোয়াড়ের জন্য অনেক বিশ্বাস তৈরি করে। আশা করি ভবিষ্যতেও যারা ঢুকবে, সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...