| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে মানিয়ে নিচ্ছে রোনাল্ডোর পরিবার, কন্যা শিখছে আরবি ভাষা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৩:৩৬:৪৭
সৌদি আরবে মানিয়ে নিচ্ছে রোনাল্ডোর পরিবার, কন্যা শিখছে আরবি ভাষা

ইউরোপিয়ান ফুটবলের বর্ণময় অধ্যায় আপাতত শেষ তাঁর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এসেছেন এশিয়ায়। খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। পর্তুগিজ মহাতারকা তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন জীবন মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। রোনাল্ডোর কন্যা অ্যালানা শিখে নিচ্ছে আরবীয় ভাষা। আর সেই মুহূর্ত বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জর্জিনা। যা অনেকেরই মন ছুঁয়ে নিচ্ছে।

রোনাল্ডো ইতিমধ্যেই সৌদি প্রো লিগে নিজের ছাপ রেখেছেন। চার ম্যাচে আট গোল করে রোনাল্ডো ফেব্রুয়ারি মাসের নিরিখে সেরা ফুটবালেরর পুরস্কারও জিতে নিয়েছেন। একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে, সিআরসেভেন এসেছেন সৌদিতে।

প্রথমে শোনা গিয়েছিল ২০৩০ পর্যন্ত রোনাল্ডো থাকবেন সৌদির ক্লাবে। প্রথম আড়াই বছর তাঁকে পাওয়া যাবে চেনা ফুটবলারের ভূমিকায়। এর পরের পাঁচ বছর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সৌদি ব্যবহার করবে তাদের অ্যাম্বাসডর হিসাবে। কিন্তু না, রোনাল্ডো থাকছেন ২০২৫ পর্যন্তই! তবে রোনাল্ডোর পরের গন্তব্য নিয়ে বিরাট আপডেট দিয়েছেন খোদ আল নাসের কোচ রুডি গার্সিয়া। এক সাক্ষাৎকারে গার্সিয়া বলেছিলেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের দলে পজিটিভ সংযোজন। ডিফেন্ডারদের ছত্রভঙ্গ করতে ও সাহায্য় করে। ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে ও আল-নাসেরে কেরিয়ার শেষ করবে না। রোনাল্ডো ফিরবে ইউরোপে! এবার দেখার রোনাল্ডো কী করেন!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...