| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ নিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মন্তব্য সম্পূর্ণ পিসিবির বিরোধী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৩:০৩:৪৬
এশিয়া কাপ নিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মন্তব্য সম্পূর্ণ পিসিবির বিরোধী

তার দাবি, এশিয়া কাপ পাকিস্তানে হোক সেটা তিনিও চান। কিন্তু ভারত যদি নিতান্তই খেলতে না চায় তাহলে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, "এশিয়া কাপ পাকিস্তানে না হলে বিশেষ ক্ষতি নেই। কিন্তু সেই মেগা টুর্নামেন্টে ভারতকে দেখতে চাই।" তিনি ফের যোগ করেছেন, "ভারত থেকে তিনি প্রচুর ভালবাসা পেয়েছি। তাই ভারতের খেলা দেখতে চাই। এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা হলে সবার আগ্রহ বাড়বে।"

আসল কথা হলো, এশিয়া কাপ নিয়ে শোয়েবের এই মন্তব্য সম্পূর্ণ পাক বোর্ডের অবস্থানের বিরোধী। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের দাবি হল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশী দেশে যেতে অস্বীকার করায় বহু প্রাক্তন পাক তারকাই বিসিসিআইকে তুলোধোনা করছেন। সেখানে শোয়েব কার্যত ঘুরিয়ে ভারতের পাশেই দাঁড়ালেন। তিনি সাফ বলে দিচ্ছেন, পাকিস্তানে যদি এশিয়া কাপ নাও হয়, তাহলে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় খেলা হোক।

যদিও এশিয়া কাপ আয়োজন নিয়ে বিতর্ক অব্যাহত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর শোনা গিয়েছে, পাকিস্তান থেকে সরছে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। যদিও বিকল্প ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। একদিকে যেমন ভারতীয় বোর্ড পাকিস্তানে দল পাঠাতে নারাজ, তেমনই পাক ক্রিকেট বোর্ডের পালটা হুঁশিয়ারি, ভারত যদি পাক সফরে না আসে, তাহলে বাবর আজমদেরও ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে পাঠানো হবে না। পাক বোর্ড এখনও নিজেদের অবস্থানে অনড়, ভারত খেলতে না গেলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...