| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দিল্লি ক্যাপিট্যালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা, বিস্তারিত জানুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১১:৩৬:০৪
দিল্লি ক্যাপিট্যালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা, বিস্তারিত জানুন

দিল্লি ক্যাপিটালস আসন্ন আইপিএল মৌসুমের জন্য অধিনায়কত্ব ঘোষণা করেছে। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্ত। আসন্ন মৌসুমে তার বদলি হিসেবে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালস বৃহস্পতিবার সকালে টুইটারে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

বেশ কয়েকদিন অপেক্ষার পর আবারও কলকাতায় ক্যাম্প বসিয়েছে দিল্লি। দুই দিনের ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার। বুধবার দিল্লি ক্রিকেট ডিরেক্টর সৌরভ শিবিরকে জানিয়েছেন, শীঘ্রই পন্থের বদলি অধিনায়ক বেছে নেওয়া হবে।।

সৌরভ এক ওয়েবসাইটে বলেছিলেন, “এখনও ঋষভ পন্থের সঙ্গে আমার কথা হয়নি। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কমবয়সি ছেলে। মাত্র ২৩ বছর বয়স। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য ওর কাছে এখনও অনেক সময় রয়েছে। আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শিবিরটা হয়ে যাক। তার পর সিদ্ধান্ত নেব।”

দিল্লি ক্যাপিট্যালস শিবির শেষ হওয়ার আগেই অধিনায়কের নাম জানিয়ে দিল। ওয়ার্নার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অতীতে সফল ভাবে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিয়েছেন। এ বার তাঁর কাঁধে দিল্লির দায়িত্ব। অক্ষরের কাছে অবশ্য সহ-অধিনায়কত্ব নতুন দায়িত্ব হতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে তিনি দারুণ ব্যাটিং করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...