| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিকে উড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের প্রথম জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১১:০২:১০
ইউপিকে উড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের প্রথম জয়

টস জিতে প্রথমে ব্যাট করে ১৩৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জের ইনিংস। জবাবে ২ ওভার বাকি থাকতে ১৩৬/‌৫ তুলে প্রথম জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ৩২ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বেঙ্গালুরুকে জয় এনে দেন রিচা ঘোষ।

ইউপি ওয়ারিয়র্জকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর অধিনায়ক স্মৃতি মান্ধানা। শুরুতেই ইউপি ওয়ারিয়র্জকে ধাক্কা দেন সোফিয়ে ডিভাইন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন দেবিকা বৈদ্যকে (‌০)‌। ওভারের শেষ বলে ফেরান ফর্মে থাকা অ্যালিসা হিলিকে (‌১)‌। পরের ওভারে তাহলিয়া ম্যাকগ্রাকে (‌২)‌ সাজঘরে পাঠান মেগান শুট।

ম্যাচের ২ ওভারের মধ্যে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারিয়র্জ। চাপ আরও বেড়ে যায় কিরণ নভগিরে ও সিমরন শেখ আউট হওয়ায়। সপ্তম ওভারে কিরণকে তুলে নেন আশা শোভনা। ২৬ বলে ২২ রান করে উইকেটের পেছনে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিরণ। এক ওভার পরেই সিমরনকেও (‌২)‌ তুলে নেন শোভনা। এরপর গ্রেস হ্যারিস ও দীপ্তি শর্মার জুটি ইউপি ওয়ারিয়র্জকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। দুজনের জুটিতে ওঠে ৬৯ রান।

ম্যাচের ১৬তম ওভারে এক বলের ব্যবধানে দীপ্তি ও হ্যারিসকে তুলে নেন এলিসে পেরি। ১৯ বলে ২২ রান করে আউট হন দীপ্তি। ৩২ বলে ৪৬ রান করেন হ্যারিস। শেষ পর্যন্ত ১৯.‌৩ ১৩৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। ৯ বলে ১২ রান করেন সোফিয়ে একলেস্টোন। ১৬ রানে ৩ উইকেট পান এলিসে পেরি। ২টি করে উইকেট নেন সোফিয়ে ডিভাইন ও আশা শোভনা।

মাত্র ১৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গ্রেস হ্যারিসের বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ওপেনার সোফিয়ে ডিভাইন। তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা ও চার মারেন। ভাল শুরু করেও শেষরক্ষা করতে পারেননি। ওভারের শেষ বলে তাহলিয়া ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডিভাইন (‌৬ বলে ১৪)‌। দ্বিতীয় ওভারে আবার ধাক্কা। দীপ্তির বলে বোল্ড হন স্মৃতি মানধানা (‌০)‌। দুঃসময় অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়কের। এলিসে পেরিও (‌১৩ বলে ১০)‌ রান পাননি। হিদার নাইট ২১ বলে ২৪ রান করে আউট হন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্সকে জয়ের দিকে এগিয়ে দেন কণিকা আহুজা ও রিচা ঘোষ। জুটিতে ওঠে ৬০ রান। ৩০ বলে ৪৬ রান করে আউট হন কণিকা। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিচা (‌৩২ বলে অপরাজিত ৩১)‌।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...