| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১০:৫৩:৪৩
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে যারা

সবেমাত্র শেষ হলো ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। দুই লেগের এ লড়াইয়ে নিশ্চিত হলো কোন কোন দল শেষ আট নিশ্চিত করেছে। এক্ষেত্রে সবার থেকে এগিয়ে আছে ইতালির ক্লাবগুলো; ৮টির মধ্যে তিনটি।

এবার চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিনটি ক্লাব রয়েছে, যারা এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। তাদের মধ্যে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এ তিন ক্লাবের সঙ্গে শেষ আটে যোগ দিয়েছে চেলসি, ইন্টার মিলান, এসি মিলান, নাপোলি ও রিয়াল মাদ্রিদ।

উল্লেখযোগ্য বিষয় হলো যে, ইতালির ৩টি ক্লাব শেষ আটে রয়েছে। দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করা ইন্টার মিলানের সঙ্গে রয়েছে এসি মিলান এবং নাপোলি। চলতি মৌসুমে সবার ধরাছোঁয়ার বাইরে রয়েছে নাপোলি। লিগে শীর্ষ স্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিজের গ্রুপে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে তারা। তবে লিভারপুলের কাছে গ্রুপ পর্বে একটি ম্যাচ হেরে গিয়েছিল নাপোলি।

এদিকে ইতালির পর সর্বোচ্চ দুটি ক্লাব শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড থেকে; চেলসির পাশাপাশি আছে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আনবিটেন থাকা দলগুলোর মধ্যে সবার চোখ এড়িয়ে গেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। গ্রুপ পর্বে চার জয় ও দুই ড্র-তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে বেনফিকা। শেষ ষোলোতে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে তারা।

এদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও কোন ম্যাচ না হেরে শেষ আট নিশ্চিত করেছে। তাদের সঙ্গে শেষ আটে যোগ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...