| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আইপিএল শুরুর আগেই বিশাল ধাক্কা খেলো কলকাতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ২১:০৬:৪০
আইপিএল শুরুর আগেই বিশাল ধাক্কা খেলো কলকাতা

সংবাদমাধ্যমে দিলীপ বলেছেন, ‘‘এক দিনের সিরিজ়ে শ্রেয়স নেই। আইপিএলের প্রায় অর্ধেকটা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ওকে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে শ্রেয়স। ও দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছে।’’

কেকেআরের অধিনায়ক শ্রেয়স। তিনি যদি শুরুর দিকে খেলতে না পারেন তা হলে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে নাইট ম্যানেজমেন্টকে। নেতৃত্ব দেওয়ার বিষয়ে এগিয়ে রয়েছেন তিনি ক্রিকেটার। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, নীতীশ রানা ও টিম সাউদি।

কলকাতা দলে বহু দিন ধরে রয়েছেন রাসেল। তাঁর অভিজ্ঞতাও রয়েছে। ব্যাটে এবং বল কলকাতার বড় ভরসা তিনি। আইপিএলে ৯৮টি ম্যাচ খেলেছেন। ২০৩৫ রান করেছেন, সঙ্গে রয়েছে ৮৯টি উইকেট। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপর দায়িত্ব দিতেই পারে কলকাতা। এ ছাড়া নীতীশও অনেক সময় কেকেআর দলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ঘরোয়া ক্রিকেটে দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ, অধিনায়কের দায়িত্ব কাঁধে নেওয়ার অভ্যাস রয়েছে তাঁর। তাই তাঁকে অধিনায়ক করতে পারে নাইট রাইডার্স।

দৌড়ে রয়েছেন সাউদিও। সাদা বলের ক্রিকেটে নিউ জ়িল্যান্ড দলের অধিনায়ক তিনি। আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএল খেলার জন্য তাঁর দেশের বোর্ড আগে ছেড়ে দিতে পারে সাউদিদের। সে ক্ষেত্রে প্রথম থেকেই সাউদিকে পাবে কেকেআর। শ্রেয়স আইপিএলের প্রথম দিকে খেলতে না পারলে তিনি নেতৃত্ব দিতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...