কোহলির সমালোচকদের কঠোর বার্তা দিলেন আমির
এবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আহমেদাবাদ টেস্ট ম্যাচে 186 রান করে। এই রান পেতে তার লেগেছে ৪২ ইনিংস। অনেকেই অনেক কিছু বলেছেন। তবে কেন তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় তা আবারও ব্যাখ্যা করলেন তিনি।
পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির বিরাটের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং দোহায় অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেট লিগের সাক্ষাত্কারের সময় বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সাক্ষাৎকারে আমিরকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি বিরাটের ভক্ত? তিনি সম্প্রতি তার বহু প্রতীক্ষিত সেঞ্চুরি করেছেন কিন্তু তখন পর্যন্ত তিনি কী ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছেন?
প্রশ্ন শুনেই বিস্ফোরণ ঘটান পাকিস্তানের এই বোলার। তিনি বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারি না এরা কারা বিরাটের সমালোচনা করেন। দিনের শেষে বিরাট একজন মানুষ। ওর কোনও রিমোট নেই, যেটা টিপলেই শতরান করবে এবং ভারতের হয়ে প্রতিটি ম্যাচ জিতবে। প্রতিটি ক্রিকেটারদের জীবনে উত্থান এবং পতন থাকে। আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, অনেক সময় ভালো বল করেও আমি উইকেট নিতে পারি না। কিছু সময় ভাগ্যেরও প্রয়োজন হয়। কোহলির কঠোর পরিশ্রমের বিষয়ে কখনোই সন্দেহ প্রকাশ করা যাবে না। ও চ্যালেঞ্জ দিতে ভালোবাসে। যতবারই বিরাট সমালোচনার মুখে পড়েছে সমালোচকদের কঠোর জবাব দিয়ে ফিরে এসেছে।’
তাঁকে আরও প্রশ্ন করা হয়, ভারতের বিপক্ষে খেলার সময় সবচেয়ে কঠিন ব্যাটার কাকে মনে হয়েছে? তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। ভারতের বিরুদ্ধে খেলতেও ভালো লাগে। তবে এত চাপ থাকে যে এইরকম ভাবে কিছু ভাবিনি। মনে একটা বিষয়ে কাজ করে, ম্যাচটা জিততে হবে।’
এই বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেখানে পাকিস্তানকে জিততে গেলে তাদের পেস ইউনিটকে আরও শক্তিশালী হতে হবে বলে মনে করেন মহম্মদ আমির। তিনি বলেন, ‘পাকিস্তানের স্পিনিং বিভাগকে আরও উন্নত হতে হবে। ভারত নিজেদের স্পিন বিভাগ ভালো করবে। তাই ভারতই বিশ্বকাপ জেতার ক্ষেত্রে গিয়ে থাকবে।’
পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে বাবর আজমের সঙ্গে তাঁর ঠোকাঠুকি লাগে। সেই ম্যাচ নিয়ে বিভিন্ন দিকে আলোচনা হতে শুরু করে। সেই বিষয়ে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসাবে এই আগ্রাসী মনোভাব থাকা জরুরি বলে আমি মনে করি। যখন একজন সেরা ক্রিকেটারের বিরুদ্ধে কেউ মাঠে নামে তখন বন্ধুত্ব পিছনের সারিতে চলে যাওয়া উচিত। কারণ প্লেয়ার হিসেবে প্রত্যেককেই তাঁর সেরাটা দিতে চায়। ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটে এটা আরও গুরুত্বপূর্ণ। সমর্থকরা এই ব্যাপারটা উপভোগ করেছে। সঙ্গে আমিও উপভোগ করেছি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
